শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মিয়ানমারে রাজনীতিতে বড় পরিবর্তন, ডিসেম্বরে নির্বাচন

    মিয়ানমারে রাজনীতিতে বড় পরিবর্তন, ডিসেম্বরে নির্বাচন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারে দীর্ঘমেয়াদী জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির সামরিক সরকার। একইসঙ্গে আসছে ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা প্রকাশ করেছে তারা। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নতুন মোড় নিতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়, নির্বাচন আয়োজনের জন্য সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কমিশনটি নির্বাচন পরিচালনার প্রস্তুতি ও তদারকিতে দায়িত্ব পালন করবে।

    উল্লেখ্য, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে জরুরি অবস্থা জারি ছিল। এরপর থেকে দেশটিতে গণতন্ত্রপন্থিদের ওপর কঠোর দমন-পীড়ন এবং রাজনৈতিক অস্থিরতা অব্যাহত ছিল।

    বিস্তারিত আসছে...
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন