শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মা হচ্ছেন ক্যাটরিনা? বলিউডে ফের গুঞ্জন

    মা হচ্ছেন ক্যাটরিনা? বলিউডে ফের গুঞ্জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দীর্ঘদিন পর একসঙ্গে প্রকাশ্যে এসেছেন, আর তাতেই নতুন করে গুঞ্জন উঠেছে—ক্যাটরিনা কি মা হতে চলেছেন? এই জুটিকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল গত মার্চ মাসে, একটি বিয়ের প্রীতিভোজে। এরপর থেকে দু’জনকে একসঙ্গে প্রকাশ্যে দেখা না যাওয়ায় এবং ক্যাটরিনার সাম্প্রতিক লুক নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল বেড়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ক্যাটরিনা বা ভিকির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। বলিউডে বর্তমানে এই জল্পনা বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

    তখনই ক্যাটরিনার হাতে ভিকির নামের উল্কি নজর কাড়ে ভক্তদের। তারপর প্রায় তিন মাস পর আবারও তারা ধরা দিলেন একসঙ্গে, আর তাতেই নতুন করে গুঞ্জন!

    সাম্প্রতিক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে হাত রেখে হাঁটছেন ভিকি ও ক্যাটরিনা। ভিকির পরনে ছিল সাদা শার্ট আর নীল জিনস। ক্যাটরিনা পরেছিলেন ঢিলেঢালা সাদা কো-অর্ড সেট।

    ভক্তদের ধারণা, ইচ্ছাকৃতভাবে ঢিলেঢালা পোশাকে নিজের বেবিবাম্প আড়াল করছেন নায়িকা। আরেকটি বিষয়ও নজর এড়ায়নি- ক্যাটরিনার ধীর গতিতে হাঁটা। কেউ কেউ বলছেন, এও ইঙ্গিত দিচ্ছে সুখবরের! 

    ২০২১ সালের ডিসেম্বরে জমকালো আয়োজনে ভিকিকে বিয়ে করেছিলেন ক্যাটরিনা। তারপর থেকে একাধিকবার তার মা হওয়ার গুঞ্জন শোনা গেছে। গত বছর আম্বানি পরিবারের এক অনুষ্ঠানে তার হাঁটাচলা ও পোশাক নিয়েও এমন গুঞ্জন ছড়ায়।

    সাম্প্রতিক সময়ে ক্যাটরিনা সিনেমার কাজ থেকে কিছুটা দূরেই রয়েছেন। হাতে নতুন কোনো প্রজেক্টের ঘোষণা নেই। ফলে অনুরাগীরা আরো বেশি করে ধরে নিচ্ছেন, শিগগিরই হয়তো সুখবর শোনাবেন এই তারকা দম্পতি।

    ক্যাটরিনা বা ভিকির পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবুও বলিউড প্রেমীদের চোখ এখন এই জুটির দিকেই!
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন