শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সমর্থকরা ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে : ট্রাম্পের মন্তব্য

     সমর্থকরা ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে : ট্রাম্পের মন্তব্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে অনেকের মধ্যে—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সম্প্রতি এক ইহুদি দাতার সঙ্গে কথোপকথনে ট্রাম্প বলেন, “আমাদের অনেক সমর্থক এখন ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে।”

    এই মন্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন, ইসরায়েলের বর্তমান কার্যক্রম ও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার প্রভাব নিয়ে রিপাবলিকান ঘাঁটিতেও অসন্তোষ বাড়ছে। তিনি আরও বলেন, “যা ঘটছে, তা আগে কখনো দেখা যায়নি।”

    ট্রাম্পের এই বক্তব্য ইতোমধ্যেই বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যনীতি ও ইসরায়েলের প্রতি ঐতিহ্যগত সমর্থনের প্রেক্ষাপটে।

    ওই ইহুদি ট্রাম্পের দলকে অর্থ দিয়ে সহায়তা করে থাকেন। তার নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।

    ফিন্যান্সিয়াল টাইমসকে মধ্যপ্রাচ্যবিষয়ক এক বিশেষজ্ঞ বলেছেন, ট্রাম্পের সমর্থকদের মধ্যে শক্তিশালী ইহুদি ও ইসরায়েল বিরোধী অবস্থান তৈরি হচ্ছে। যা হোয়াইট হাউজের নজরেও এসেছে।

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল দুই মাসের বেশি সময় ধরে অবরোধ আরোপ করে রেখেছিল। এতে করে সেখানে খাদ্য সংকটের দেখা দেয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মানুষকে না খেয়ে থাকতে হচ্ছিল। না খেতে পেয়ে শিশুরা অপুষ্টিতে ভুগে মৃত্যুর দ্বারপ্রান্তে আছে— এমন কিছু ছবি বিশ্ব মিডিয়ায় প্রকাশ পায়। এরপর এ নিয়ে হৈ চৈ শুরু হয়।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টির অনেক সদস্য গাজার মানুষকে অভুক্ত রাখার বিষয়টির সমালোচনা করেন। এরমধ্যে জানা গেলো, ট্রাম্প ইহুদি দাতাকে বলেছেন, তার দলের অনেক সমর্থক এখন ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছেন।

    গত সপ্তাহে ডানপন্থি জর্জিয়ার রিপাবলিকান নেত্রী ও ট্রাম্পের কট্টর সমর্থক মেজোরি টেইলর গ্রিন স্পষ্টভাষায় বলেন, গাজায় গণহত্যা চলছে।

    এদিকে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জমিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে দ্বন্দ্ব চলছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তবে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হুকাবে দাবি করেছেন এসব খবর মিথ্যা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন