শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নতুন অতিথি শ্যামল মাওলার ঘরে, জন্ম নিল কন্যাসন্তান

    নতুন অতিথি শ্যামল মাওলার ঘরে, জন্ম নিল কন্যাসন্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা কন্যাসন্তানের বাবা হয়েছেন। রোববার (৩ আগস্ট) নিজেই ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এ সুখবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

    ছবিটির ক্যাপশনে শ্যামল লেখেন, নতুন এক তারা নেমে এসেছে এই পৃথিবীতে। একই পোস্টে ‘সানাভ মাওলা’ হ্যাশট্যাগ ব্যবহার করে জানিয়ে দেন তার কন্যার নামও ‘সানাভ মাওলা’।

    শ্যামলের শেয়ার করা ছবিতে দেখা যায়, নবজাতককে বুকে জড়িয়ে ভালোবাসায় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন এই অভিনেতা। তবে এখনই মেয়ের মুখ দেখাতে চান না তিনি। তাই স্নেহভরে একটি হার্ট ইমোজির আড়ালে ঢেকে রেখেছেন মেয়ের মুখ।

    ২০২০ সালের ১০ অক্টোবর মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা। মাহা অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত।

    একসময় মঞ্চে কাজ করতেন শ্যামল মাওলা। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় তার। পরে চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। তার ‘নাদান’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ছবিটির দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে।

    ২০১৮ সালের এপ্রিলে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘ক্যাশ’ নামে একটি থ্রিলার ড্রামা দিয়ে ওটিটিতে নাম লেখান শ্যামল মাওলা। ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ থেকে ‘মহানগর’ সিরিজে কাজ করে আলোচিত হয়েছেন শ্যামল মাওলা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন