শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইউক্রেনের পরমাণু স্থাপনার কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণ

    ইউক্রেনের পরমাণু স্থাপনার কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়ার অস্তিত্ব দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)। শনিবার (২ আগস্ট) আইএইএর একটি পর্যবেক্ষক দল এসব লক্ষণ প্রত্যক্ষ করেছে।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক স্থাপনাটিতে অবস্থানরত আইএইএর সদস্যরা একাধিক বিস্ফোরণের শব্দ শোনেন এবং কাছাকাছি এলাকা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখেন। সংস্থাটি বলছে, এ ধরনের পরিস্থিতি কেন্দ্রটির নিরাপত্তার জন্য উদ্বেগজনক এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

    আইএইএ এক বিবৃতিতে জানায়, পারমাণবিক কেন্দ্রটি জানিয়েছে যে, শনিবার তাদের একটি সহায়ক স্থাপনায় হামলা হয়েছে। এই সহায়ক স্থাপনাটি পরমাণু কেন্দ্রের সীমানা থেকে এক হাজার ২০০ মিটার দূরে অবস্থিত।  আইএইএ দলও ওই দিক থেকে ধোঁয়া উঠতে দেখেছে। 

    এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই বিশ্বব্যাপী উদ্বেগ রয়েছে।

    আইএইএ জানিয়েছে যে, তারা পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে। এই কেন্দ্রটি ইউরোপের বৃহত্তম পরমাণু শক্তি কেন্দ্র এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবার আক্রমণ ও হুমকির মুখে পড়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন