শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিয়ে না চুক্তি—হিনা খানের সম্পর্কের ধরণ নিয়ে প্রশ্ন

    বিয়ে না চুক্তি—হিনা খানের সম্পর্কের ধরণ নিয়ে প্রশ্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের ৪ জুন প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ে সারেন টেলিভিশন অভিনেত্রী হিনা খান। গত বছরের শেষ দিকে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেত্রী। যদিও সে রোগ কোন ভাবেই দমিয়ে রাখতে পারছে না হিনাকে। অসুস্থতাকে তুড়ি মেরে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। আর তা দেখেই নেটপাড়ার ও টেলিপাড়ার একাংশের কটাক্ষ, হিনার তেমন কিছুই হয়নি। সবটাই লোক দেখানো। এবার প্রশ্ন উঠেছে তার বিয়ে নিয়েও।

    শোনা যাচ্ছে, তাদের বিয়ে এক ‘চুক্তির বিয়ে’! মূলত বিয়ের মাস খানেকের মধ্যেই ‘পতি পত্নী ও পাঙ্গা’ নামের একটি রিয়েলিটি শোয়ে যোগ দিয়েছেন হিনা ও রকি। নাম শুনেই বোঝা যাচ্ছে স্বামী-স্ত্রীকে নিয়ে এই অনুষ্ঠানে জুটিতে রয়েছেন তারকা দম্পতি।

    হিনা বিয়ের মাস খানেকের মধ্যেই রিয়েলিটি শোয়ে আসছেন। এবার সেটা দেখেই অনেকেই বলাবলি শুরু করেছেন, এই শোয়ের জন্যই নাকি বিয়ে করেছেন হিনা।

    এবার সেই অভিযোগেরই সত্যতায় সিলমোহর দিলেন অভিনেত্রী! অনেকাংশে স্বীকার করেই নিলেন তিনি শোয়ের আগেই বিয়ে সেরেছেন। তবে এই বিয়েটি হয়ে যাওয়ার করার কথা ছিল গত বছর। হিনার কথায়, আমার অসুস্থতার জন্য বিয়েটা পিছিয়ে যায়। কিন্তু শোয়ের নির্মাতারা আমাদের প্রেমিক-প্রেমিকা হিসেবেই নিতে চেয়েছিলেন। কিন্তু শোয়ে নাম যেহেতু ‘পতি পত্নী ও পাঙ্গা’ তাই প্রেমিক-প্রেমিকা হয়ে আসতে চাইনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন