শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গাজায় লাগাতার ইসরায়েলি আক্রমণ, একদিনেই নিহত ১১৯

    গাজায় লাগাতার ইসরায়েলি আক্রমণ, একদিনেই নিহত ১১৯
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি বাহিনীর চালানো সর্বশেষ হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ১১৯ জন। নিহতদের বড় একটি অংশ খাদ্য সহায়তা নিতে গিয়ে হামলার কবলে পড়েন।

    এতে করে ইসরায়েলের টানা হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ৮৩৯ জনে পৌঁছেছে বলে রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে, আহত হয়েছেন আরও ৮৬৬ জন। ফলে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে।

    মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নতুন করে ২৯০টি মরদেহ শনাক্ত করে তালিকায় যুক্ত করা হয়েছে। এখনও অনেক মরদেহ ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেগুলোর কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

    স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ৬৫ জন ফিলিস্তিনি নিহত ও ৫১১ জনের বেশি আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮৭ জনে এবং আহত হয়েছেন ১০ হাজার ৫৭৮ জনেরও বেশি।

    যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় আবারও হামলা শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৩৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৭ হাজার ৫৪৭ জন। এ হামলায় জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি ভেঙে যায়।

    গত বছরের নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

    ইসরায়েলের এই যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন