বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • নিউজিল্যান্ডে লাগেজ খুলতেই মিলল শিশু, আটক তরুণী

    নিউজিল্যান্ডে লাগেজ খুলতেই মিলল শিশু, আটক তরুণী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের ছোট শহর কাইওয়াকায় এক তরুণীর লাগেজ থেকে দুই বছর বয়সী একটি শিশু উদ্ধার করেছে পুলিশ। রোববার একটি যাত্রীবাহী বাসে ভ্রমণকালে বাস স্টপে দাঁড়ানোর সময় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

    পুলিশ সূত্রে জানা যায়, বাস চালক একটি লাগেজ নড়াচড়া করতে দেখে সন্দেহ করেন। এরপর লাগেজটি খুলে ভেতরে জীবিত এক শিশু দেখতে পান তিনি। তাৎক্ষণিকভাবে তিনি পুলিশকে খবর দেন।

    পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুটি দুই বছরের একটি মেয়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে তরুণীকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে ।

    ২৭ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শিশুর সঙ্গে দুর্ব্যবহার/অবহেলার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটির গায়ের তাপমাত্রা অনেক বেশি ছিল। তবে তার শরীরে কোনো ধরনের জখমের চিহ্ন দেখা যায়নি।

    শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। যে নারীর লাগেজ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কী সম্পর্ক সে বিষয়ে কিছু জানানো হয়নি। কী কারণে শিশুটিকে লাগেজে বহন করা হয়েছে সে বিষয়েও কিছু বলা হয়নি।

    ওই নারীকে সোমবার নর্থ শোর জেলা আদালতে হাজির করার কথা রয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা বাস চালককে ধন্যবাদ জানাতে চাই, যিনি কিছু একটা ঠিকঠাক ছিল না লক্ষ্য করে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন। তিনি খেয়াল না করলে আরও খারাপ পরিণতি হতে পারতো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন