বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

দশ বছর পর পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী জুটি, শুভশ্রীকে পাশে নিয়ে যা বললেন দেব

দশ বছর পর পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী জুটি, শুভশ্রীকে পাশে নিয়ে যা বললেন দেব
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

টালিউডের আলোচিত জুটি দেব ও শুভশ্রী আবার পর্দায় ফিরছেন দীর্ঘ এক দশক পর। বহু প্রতীক্ষিত তাদের সিনেমা ‘ধূমকেতু’ অবশেষে মুক্তির দ্বারপ্রান্তে।

ভক্ত-অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চলেছে এই ছবি। প্রিয় জুটির নতুন ছবির খবর ছড়িয়ে পড়তেই দর্শকদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও উত্তেজনা।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৪ আগস্ট) কলকাতার নজরুল মঞ্চে আয়োজন করা হয় ‘ধূমকেতু’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন দেব, শুভশ্রীসহ চলচ্চিত্রের কলাকুশলীরা।

শুভশ্রীর পাশে দাঁড়িয়ে দেব বললেন, 'একটা ফ্যামিলি ফটো হয়ে যাক!'

এদিন ফের জুটি হিসেবে দর্শকদের সামনে ধরা দিলেন দেব-শুভশ্রী। আর সেখানেই হাসি ঠাট্টা, খুনসুটিতে জমে উঠে পুরো অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রোহন ভট্টাচার্য। দর্শকদের তরফে আসা প্রশ্নগুলি তিনিই পৌঁছে দিচ্ছেন দুই তারকার কাছে। 

তার আগে ‘ধূমকেতু’ নিয়ে দেব বলেন, আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। দশ বছর আগে ‘ধূমকেতু’ তৈরি হয়েছে। আমরা ভুলে গেছি। আপনারা আগলে রেখেছেন। এত বছর পরও দর্শকদের মধ্যে যে উত্তেজনা রয়েছে, সেটিকেই সম্মান জানাতে চেয়েছিলাম।

অভিনেতা যোগ করেন, ‘আমাদের জীবন পাল্টেছে। ঝগড়া-অশান্তি হয়েছে। দূরত্ব বেড়েছে। ধূমকেতু আমাদের কাছে একটা আবেগ। আমি যদি বুক চিড়ে দেখাতে পারতাম কতটা ভালোবাসি।’ কথাগুলো বলেই সকল দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানান এই তারকা। 

মঞ্চে তারকা জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা। 

সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন করেন, তিনি দেবকে কিছু বলতে চান কী না! উত্তরে ‘চ্যালেঞ্জ’ সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন অভিনেত্রী। বলেন, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’ হেসে ওঠেন সকলে। 

পাল্টা দেব বলেন, ‘কেন?’ এরপরই শুভশ্রীর মুখে শোনা যায়, ‘এমনি’। এরপরই একে অপরের দিকে ‘বন্ধুত্বের হাত’ বাড়িয়ে দেন দুজনে। 

যদি বুক চিড়ে দেখাতে পারতাম কতটা ভালোবাসি, শুভশ্রীকে পাশে নিয়ে দেব

দর্শকদের উদ্দেশে ধূমকেতু নিয়ে শুভশ্রী বলেন,‘সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। ৯ বছর পর ধুমকেতুর সেই সময় এসেছে’। 

একইসঙ্গে দেবের সঙ্গে জুটি নিয়ে তিনি বলেন, ‘আমি এবং দেব আমাদের জুটিটাকে বাঁচাতে কখনওই খুব বেশি চেষ্টা করিনি। জুটিটা বেঁচে আছে, তোমাদের ভালোবাসায়, সবরকম অনুভূতিতে’।   

ইনস্টাগ্রামে একে অপরকে কবে ফলো করবেন? সঞ্চালকের এই প্রশ্নে হেসে ওঠেন দেব-শুভশ্রী। 

যদি দেখাতে পারতাম কতটা ভালোবাসা আছে, শুভশ্রীকে পাশে নিয়ে দেব

দেব বলে ওঠেন, ‘ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি’, তখনই শুভশ্রী প্রশ্ন করেন, ‘ব্লকটা কে করল?’ 

এরপরই দু’জন নিজেদের ফোন চেয়ে পাঠান। মঞ্চেই একে অপরকে ফলো করে নেন দু’জন। ভক্তরাও রোমাঞ্চে মেতে ওঠেন আরও একবার। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন