শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভালোবাসা প্রমাণের বিষয় নয়: অপু বিশ্বাস

    ভালোবাসা প্রমাণের বিষয় নয়: অপু বিশ্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শাকিব খান ও বুবলীর যুক্তরাষ্ট্রে তোলা কিছু রোমান্টিক ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। এই পরিস্থিতিতে নেটিজেনদের কৌতূহল ছিল অপু বিশ্বাস কী বলবেন তা নিয়ে। অবশেষে রাজধানীর বনানীর একটি অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অপু বেশ পরিপক্ব ও কৌশলীভাবে তার মতামত দেন।

    এবার ছেলে আব্রাম খান জয়ের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। সেই ছবিতে মা ছেলেকে খুব হাসিখুশি দেখা গেছে। লাল জামদানি, লাল লিপস্টিক, কপালে ছোট্ট টিপে দারুণ লাগছিল অপু বিশ্বাসকে।

    ছেলে জয় পরেছিল জিন্স আর বারবারি প্রিন্টের শার্ট। মা-ছেলের আদরমাখা ছবি নজর কেড়েছে নেটিজেনদের। ছবির সঙ্গে দেখা গেল একটি ক্যাপশনও।

    ক্যাপশনে লিখেছেন, ‘সব ভালোবাসার প্রমান দিতে হয় না। প্রমান ছাড়াও ভালোবাসা হয়। যদি পবিত্র হৃদয় থাকে।’

    এর আগে একটি অনুষ্ঠানে অপুকে বলতে শোনা যায়, আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মত মানুষ করে সবার সামনে আব্রামকে প্রেজেন্ট করতে পারবো। আর দর্শক ও ভক্তদের উদ্দেশে বলবো, তাদের কাছে অনেক ভালোবাসা আর দোয়া পেয়েছি, তারা যেন সব সময় সে ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন