বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • পশ্চিম তীরে রাশিয়ার গাড়ি লক্ষ্য করে হামলা, মস্কো কঠোর প্রতিক্রিয়া

    পশ্চিম তীরে রাশিয়ার গাড়ি লক্ষ্য করে হামলা, মস্কো কঠোর প্রতিক্রিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অধিকৃত পশ্চিম তীরে একটি অবৈধ ইসরায়েলি বসতির কাছে রাশিয়ার একটি কূটনৈতিক গাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। এ ঘটনার পর ইসরায়েলের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে রাশিয়া।

    মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, মস্কো এই আক্রমণকে ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনের গুরুতর লঙ্ঘন বলে মনে করে যা ইসরাইলি সামরিক কর্মীদের যোগসাজশে সংঘটিত হয়েছে।

    জাখারোভা জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কাছে রাশিয়ার প্রতিনিধিত্বকারী এবং কূটনৈতিক রেজিস্ট্রেশন প্লেট সম্বলিত গাড়িটি ৩০ জুলাই রামাল্লার পূর্বে এবং জেরুজালেমের প্রায় ২০ কিলোমিটার উত্তরে একটি অবৈধ ইসরাইলি বসতির কাছে একদল বসতি স্থাপনকারীর আক্রমণের মুখে পড়ে।

    বিবৃতিতে জানানো হয়, গাড়িটির যান্ত্রিক ক্ষতি হয়েছে। আক্রমণের সাথে রাশিয়ান কূটনীতিকদের উদ্দেশ্যে মৌখিক হুমকিও দেয়া হয়েছে বলে মুখপাত্র জানান।

    সেখানে উপস্থিত ইসরাইলি সৈন্যরা হামলাকারীদের আক্রমণাত্মক কর্মকাণ্ড থামানোর চেষ্টা করেনি বলেও জানানো হয়।

    এদিকে, রাশিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাশিয়ার কূটনৈতিক মিশনের সদস্যদের ফিলিস্তিনি অধিদপ্তরে নিয়ে যাওয়ার সময় গাড়িটি আক্রমণের শিকার হয়।

    মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে, কূটনৈতিক গাড়িতে হামলার বিষয়টি উত্থাপন করেন জাতিসংঘে রাশিয়ার প্রথম উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি।

    পলিয়ানস্কি বলেন, অধিকৃত পশ্চিম তীরে রাশিয়ার গাড়ির উপর হামলা এমন এক সময়ে ঘটেছে যখন ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বাসিন্দাদের সরানো ও উপনিবেশ স্থাপনের নীতি গ্রহণ করেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন