শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দক্ষিণ কোরিয়া দেবে চীনা পর্যটকদের অস্থায়ী ভিসামুক্ত প্রবেশ সুবিধা

    দক্ষিণ কোরিয়া দেবে চীনা পর্যটকদের অস্থায়ী ভিসামুক্ত প্রবেশ সুবিধা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের ২৯ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দক্ষিণ কোরিয়া চীনা পর্যটক দলগুলোর জন্য অস্থায়ী ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করবে, যা দেশটির পর্যটন খাতের জন্য নতুন প্রাণ সঞ্চার করবে।গত নভেম্বরে চীন দক্ষিণ কোরিয়ার নাগরিকসহ অন্যান্য দেশের পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশের ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়াও মার্চে প্রথম এ উদ্যোগের কথা জানায়।

    বিশ্লেষকরা বলছেন, নবনির্বাচিত লিবারেল প্রেসিডেন্ট লি জে মিয়াং-এর সরকারের অধীনে দক্ষিণ কোরিয়া-চীন সম্পর্ক উন্নতির সম্ভাবনা জোরালো হচ্ছে।

    অক্টোবরে চীনা ছুটির সময়সীমা মাথায় রেখে এই পদক্ষেপ চালু হচ্ছে, যাতে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি চাঙ্গা হয় এবং পর্যটনে গতি আসে বলে জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।

    এদিকে দক্ষিণ কোরিয়া ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গিয়ংজু শহরে এপেক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, যেখানে ২১টি অর্থনীতির শীর্ষ নেতারা অংশ নেবেন। সম্ভাবনা রয়েছে, সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পৃথক বৈঠক হতে পারে।

    এই ভিসামুক্ত ভ্রমণ সুবিধা দক্ষিণ কোরিয়ার পর্যটন ও অর্থনীতির জন্য নতুন সুযোগ তৈরি করবে, বিশেষ করে যখন বিশ্বজুড়ে পর্যটন খাত পুনরুদ্ধারের পথে রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন