বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • দুই বছরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির সর্বনিম্ন পরিসংখ্যান

    দুই বছরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির সর্বনিম্ন পরিসংখ্যান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুন মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ১৬ শতাংশ কমে ৬০.২ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা দুই বছরের মধ্যে সর্বনিম্ন। পাশাপাশি, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি ২১ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে, যা ট্রাম্পের আমদানি শুল্কের প্রভাবের একটি স্পষ্ট ইঙ্গিত।

    তবে ট্রাম্পের বিস্তৃত শুল্কনীতি যুক্তরাষ্ট্রের পরিষেবা খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। জুলাই মাসে এই খাতের প্রবৃদ্ধি প্রায় থমকে গেছে এবং ব্যবসায়ীরা বলছেন নতুন আমদানি কর খরচ বাড়াচ্ছে ও ভবিষ্যৎ পরিকল্পনা জটিল করে তুলছে।

    যুক্তরাষ্ট্রের রপ্তানি জুন মাসে ছিল ২৭৭.৩ বিলিয়ন ডলার, যা মে মাসের তুলনায় কিছুটা কম। আমদানি নেমে এসেছে ৩৩৭.৫ বিলিয়ন ডলারে, যা মে মাসে ছিল ৩৫০.৩ বিলিয়ন।

    ভোক্তা পণ্য ও শিল্প উপকরণের আমদানি কমেছে, যা শেষবার এতটা কম ছিল করোনা মহামারির মাঝামাঝি সময়।

    আগস্ট ১-এর আগে ট্রাম্প একাধিক নোটিশ জারি করে বিভিন্ন দেশের রপ্তানি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেন। ৭ আগস্ট থেকে ১০ থেকে ৪১ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর হবে আমদানিকৃত পণ্যের ওপর।

    ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট ল্যাবের তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে মোট গড় শুল্কহার ১৮.৩ শতাংশে পৌঁছেছে, যা ১৯৩৪ সালের পর সর্বোচ্চ। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার আগে এটি ছিল মাত্র ২-৩ শতাংশ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন