শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দিল্লির অনুষ্ঠানে হেনস্তার অভিযোগ সারা খানের

    দিল্লির অনুষ্ঠানে হেনস্তার অভিযোগ সারা খানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারা খান দিল্লির একটি আয়োজনে অংশ নিয়ে পড়লেন বিপাকে। এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেছেন, আয়োজকদের গাফিলতির কারণে তিনি মানসিক চাপে ছিলেন এবং নিরাপত্তার অভাব অনুভব করেছেন।

    প্রায় ১৮ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করা সারা জানান, এটি তার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা। সারা খান বলেন, ‘গত ২ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে অংশ নিতে যাই, যে শহরকে আমি সবসময় ভালোবেসেছি। তবে এবারের অভিজ্ঞতা ছিল ভিন্ন।’

    ‘ইভেন্টের আয়োজকরা আমাকে কোনো ন্যূনতম সুবিধা বা নিরাপত্তা দেননি। তারা আমাকে না জানিয়ে হোটেল পরিবর্তন করে এমন একটি অজানা জায়গায় বসিয়ে রেখেছিলেন, যেখানে আমি কোনো সহায়তা পাইনি।’

    অভিনেত্রী জানান, যখন তিনি অনুষ্ঠানটি করতে অস্বীকার করেন তখন তার টিমকে হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে নিজেকে এবং তার টিমকে রক্ষা করতে তিনি দ্রুত ফ্লাইট বুক করে ফিরে আসেন। এই ঘটনার জন্য যে ভক্তরা তার অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন। তাদের কাছে দুঃখ প্রকাশ করে সারা বলেন, ‘আমি সত্যিই দুঃখিত, যারা আমার জন্য অপেক্ষা করছিলেন।’

    প্রসঙ্গত, ‘স্বপ্না বাবুল কা বিদাই’ সিরিয়ালে সাধনার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন সারা খান। এরপর থেকে তিনি একাধিক সিরিয়াল ও রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন