শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দীর্ঘ অপেক্ষার পর বাবার কোলে আয়াশ, ছুঁয়ে গেলো আবেগ

    দীর্ঘ অপেক্ষার পর বাবার কোলে আয়াশ, ছুঁয়ে গেলো আবেগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব টানা কাজের পর গত বছরের ডিসেম্বরে ছুটির জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। দীর্ঘ অবকাশ শেষে প্রায় ৭ মাস ১০ দিন পর তিনি দেশে ফিরেছেন। ফিরেই ছেলে আয়াশকে দিয়েছেন এক মধুর চমক।

    মঙ্গলবার (৫ আগস্ট) সকালের একটি ফ্লাইটে দেশে ফেরেন অপূর্ব। অভিনেতা ফেসবুক পোস্টে বিমানের জানালা দিয়ে তোলা ছবি শেয়ার করে লিখেছেন, ‘ফিরছি…’।

    তাছাড়া ১ মিনিটি ৫৫ সেকেন্ডের একটি ভিডিও নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন তিনি।

    শেয়ার করা ভিডিওতে জিয়াউল ফারুক অপূর্ব ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই।’ ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

    যেখানে দেখা যায়, আমেরিকা থেকে ফিরে ছেলে আয়াশের রুমে যাওয়ার পরে বারান্দার পর্দা সরিয়ে চুপিচুপি ছেলের কাছে গিয়ে কপালে আলতো করে চুমু দেয়। এরপর বাবাকে জড়িয়ে ধরে আয়াশ কান্না করে।

    শোনা যাচ্ছে, পরিচালক শিহাব শাহীনের আলোচিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তি দিয়ে অপূর্ব’র ক্যামেরার সামনে ফেরার কথা রয়েছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজটির প্রথম সিজন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেখানে অপূর্ব’র চরিত্র ‘গোলাম মামুন’ ছিল গল্পের কেন্দ্রে, যে এক জটিল রাজনৈতিক ও পারিবারিক জালে আটকে পড়া এক সাধারণ মানুষের প্রতিচ্ছবি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন