শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাঁধনের অভিযোগ: দলে টানতে না পেরে শুরু হয়েছে অপপ্রচার

    বাঁধনের অভিযোগ: দলে টানতে না পেরে শুরু হয়েছে অপপ্রচার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী আজমেরী হক বাঁধনের বিরুদ্ধে ছড়ানো হলো ডিপফেক ছবি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি এসব ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ছবিগুলোর বেশ কিছুতে তাকে বোল্ড লুকে উপস্থাপন করা হলেও, খেয়াল করলে সহজেই বোঝা যায়—সেগুলো সম্পাদিত এবং ভুয়া।

    বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাঁধন নিজেই। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ছবিগুলো এডিটেড। ছবির মানুষটি আমি নই। আমাকে সামাজিক মাধ্যমে যেভাবে হেনস্তার চেষ্টা করা হয়, এটা তারই একটি অংশ—এর বাইরে কিছু নয়।”

    তিনি আরও বলেন, “আসলে কেউই সমালোচনা নিতে পারে না। প্রতিবাদ করলে একটি পক্ষ ক্ষিপ্ত হয়, অন্য পক্ষ খুশি হয়। আবার কাউকে নিয়ে সমালোচনা করলেও সহ্য হয় না—তখন তারাও ক্ষিপ্ত হয়। আমাকে দলে টানতে না পেরে এসব করা হচ্ছে।”

    উল্লেখ্য, গতকাল ৫ আগস্ট ছিল ‘জুলাই বিপ্লব’-এর প্রথম বর্ষপূর্তি। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরশাসনের। আন্দোলনের শুরু থেকেই দৃশ্যমান ছিলেন আজমেরী হক বাঁধন। কখনো শিল্পী সমাজের ব্যানারে, কখনো ব্যক্তিগতভাবে রাজপথে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন তিনি। বৈষম্য-বিরোধী সংগ্রামে সাধারণ মানুষের পাশে ছিলেন দৃঢ় কণ্ঠে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন