শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ট্রাম্পের সতর্ক বার্তা: সামনে আরও চমক অপেক্ষা করছে

    ট্রাম্পের সতর্ক বার্তা: সামনে আরও চমক অপেক্ষা করছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলো—বিশেষ করে চীনের বিরুদ্ধেও পরোক্ষ নিষেধাজ্ঞা (সেকেন্ডারি স্যাংশন) আরোপ করা হতে পারে।

    হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মাত্র আট ঘণ্টা হয়েছে। দেখি কী হয়। আপনারা আরও অনেক কিছু দেখতে চলেছেন। আরও অনেক সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে।

    ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কমাতে বিশ্বের বিভিন্ন দেশের ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে ট্রাম্পের নতুন মন্তব্য ভবিষ্যতে আরও কঠোর নিষেধাজ্ঞার ইঙ্গিত দিচ্ছে।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে ভারতের ওপর থেকে বাড়তি শুল্ক তুলে নেওয়া হবে কি না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমরা তা পরে নির্ধারণ করবো।

    এর আগে ভারতের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক কার্যকর করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর অংশ হিসেবে ভারতের রাশিয়ার সঙ্গে চলমান জ্বালানি বাণিজ্যের জবাবে ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হয়। এই নতুন শুল্ক কার্যকর হবে আগামী ২১ দিনের মধ্যে, যা ভারতের জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ হিসেবে।

    এদিকে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ভারত। এটিকে অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র। আমরা এরই মধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে আমাদের ক্রয় সিদ্ধান্ত বাজারের বাস্তবতা অনুযায়ী ও ১৪০ কোটি ভারতীয়ের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন