শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রিয়া মনির সঙ্গে বিচ্ছেদ হিরো আলমের

    রিয়া মনির সঙ্গে বিচ্ছেদ হিরো আলমের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবেগ আর অভিমানের মাঝেই জীবনের কঠিন সিদ্ধান্ত—বাবার মৃত্যুর সময় পাশে না থাকায় স্ত্রী রিয়া মনির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন হিরো আলম। তার অভিযোগ, এক মাস বাবার পাশে হাসপাতালে কাটিয়েছেন তিনি, কিন্তু স্ত্রী একবারও আসেননি। বাবার মৃত্যুর পর লাশ দেখতেও হাজির হননি। এই আচরণ মেনে নিতে পারেননি তিনি।

    স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে অনেকদিন ধরেই হতাশায় মগ্ন হিরো আলম। হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। তখন সবাইকে চমকে দিয়ে হিরো আলমের পাশে দাঁড়ান রিয়া মনি। তার যত্ন নেন এবং সুস্থ করে তোলেন। যখন সবকিছু ঠিক হওয়ার পথে তখনই আবার ছন্দপতন এই আলোচিত জুটির। হিরো আলমকে তালাক দিয়েছেন তার স্ত্রী রিয়া। তিনি নিজেই এই তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

    বুধবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে হোটেলে রাত কাটাচ্ছেন। সেই সঙ্গে রিয়া মনি ও ম্যাক্স অভির দুটি ছবিও শেয়ার করেন তিনি। যা ঘিরে শুরু হয় তুমুল আলোচনা।

    এ বিষয়ে রিয়া মনি জানান, তিনি হিরো আলমকে তালাক দিয়েছেন।

    ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে যাওয়ার কথা স্বীকার করে রিয়া মনি বলেন, ‘একটা কাজে কক্সবাজারে গিয়েছিলাম। তবে এখন ঢাকায় আছি। হিরো আলমের সঙ্গে সংসার করার মতো অবস্থা আর নেই। সে আগের চেয়ে বেশি রকমের সমস্যা তৈরি করছে। তাই আজকে আইনি প্রক্রিয়া মাধ্যমে ডিভোর্স দিয়ে দিয়েছি।’

    ডিভোর্স বিষয় হিরো আলম বলেন, ‘আমি তো এখনো ডিভোর্সের বিষয় জানি না। তবে আজকে (বৃহস্পতিবার, ৭ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন অনেক কিছু জানাব।’

    হিরো আলম আরও বলেন, ‘আগের সবকিছু্র জন্য রিয়া মনি ক্ষমা চেয়েছিল। আমিও ক্ষমা করে দিয়েছিলাম। সে কয়েক দিন আগে বললো, ‘চলো, বগুড়ায় চলে যাবো’। আমি বাড়ি ঠিক করতে বগুড়ায় চলে আসি। এরপর সে অভির সঙ্গে কক্সবাজার চলে গেছে। তারপর আমিও সেখানে চলে যাই। কিন্তু তাদের পাইনি। তারা সেই জায়গায় থেকে পালিয়ে এসেছে। এভাবে সংসার হয় না।’

    হিরো আলম বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তার ফেসবুকে লেখেন, ‘রিয়া মনি ও ম্যাক্স অভির ছবি। আবারও কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।’

    ওই পোস্টের পর দুজনকে নিয়ে একাধিক পোস্ট করেন হিরো আলম। যেখানে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।’

    এই পোস্টের সঙ্গে হোটেল রুমের একটি ভিডিও শেয়ার করেন হিরো আলম।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন