শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সনাতন ধর্ম নিয়ে মন্তব্য, সমালোচনার মুখে কমল হাসান

    সনাতন ধর্ম নিয়ে মন্তব্য, সমালোচনার মুখে কমল হাসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা কমল হাসানের বিরুদ্ধে সনাতন ধর্মকে ‘অপমান’ করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি নাকি ধর্মীয় মূল্যবোধ নস্যাৎ করার চেষ্টা করছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক, পাশাপাশি উঠেছে তার সব সিনেমা বয়কটের দাবিও।

    সম্প্রতি ভারতের চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে কমল হাসান উপস্থিত ছিলেন। এতে তিনি সনাতন ধর্মের গোঁড়ামির বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছেন তিনি। এই মন্তব্যগুলো ভালোভাবে নেননি তামিলনাড়ুর বিজেপি সচিব অমরপ্রসাদ রেড্ডি। চেন্নাইয়ের অনুষ্ঠানে কমলের ওই মন্তব্যের কারণে অভিনেতা-রাজনীতিকের উপরে নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছে।

    অমরপ্রসাদ তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। এতে তিনি বলেছেন, ‘আমি সব হিন্দুর কাছে আবেদন করছি, কমল হাসন সনাতন ধর্মকে ধ্বংস করতে চান। তার সিনেমা বয়কট করুন। এটা যেন একটা বার্তা হিসেবে যায়। সনাতন ধর্মকে অপমান করলেই তার ফল ভুগতে হবে। দেখা যাক, এরপরে আর কোন অভিনেতা হিন্দু ধর্ম নিয়ে ব্যঙ্গ করার সাহস দেখান।’

    সেই ভিডিওতেই কমলকে নিয়ে বিজেপি সচিব আরও বলেন, ‘জনপ্রিয় অভিনেতা কমল হাসান সম্প্রতি একটি জায়গায় বলেছেন, তিনি সনাতন ধর্মকে ধ্বংস করতে চান। আগে এই কাজ করতেন উদয়নিধি স্ট্যালিন (তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী)। এখন কমল হাসান বলছেন। আমি সব হিন্দুকে বলছি, এবার এই লোকগুলোকে শিক্ষা দেওয়ার সময় এসেছে। প্রেক্ষাগৃহে বা ওটিটিতে কমল হাসানের ছবি দেখা বন্ধ করতে হবে। তার এ মন্তব্য কোটি কোটি ভারতীয় ও হিন্দুর ভাবাবেগে আঘাত করেছে।’

    কমল সেই অনুষ্ঠানে দাবি করেছিলেন, একমাত্র শিক্ষাই মানুষকে রক্ষা করতে পারে। তিনি বলেছিলেন, ‘এই যুদ্ধে, শুধু শিক্ষারই সামর্থ্য রয়েছে দেশকে বদলানোর। একনায়কতন্ত্র ও সনাতনকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে একমাত্র শিক্ষার। হাতে আর অন্য অস্ত্রের দরকার নেই। অন্য কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যাবে না।’ এ বক্তব্যের মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে সনাতন ধর্মের গোঁড়ামির বিপক্ষেই কমল বলতে চেয়েছেন বলে উল্টো দিকে অনেকে যুক্তি তুলে ধরছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন