বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

হুমকির জন্য স্থগিত সালমানের চীনবিরোধী সিনেমার শুটিং

হুমকির জন্য স্থগিত সালমানের চীনবিরোধী সিনেমার শুটিং
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কয়েক বছর ধরে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নিশানায় রয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। গত শুক্রবার প্রকাশিত একটি অডিও ক্লিপে, প্রযোজক ও পরিচালকদের উদ্দেশে সরাসরি সালমান খানের বিরুদ্ধে হুমকি দেওয়া হয়। ওই অডিওতে বলা হয়েছে, সালমানের সঙ্গে কেউ কাজ করলে তার পরিণতির দায় নিজেকেই নিতে হবে। বিষ্ণোইরা আরও জানিয়েছেন, সতর্কবার্তা উপেক্ষা করলে বুকে গুলি চালানো হবে এবং একে-৪৭ ব্যবহার করা হবে।

এই হুমকির পরপরই খবর এলো, সালমানের পরবর্তী সিনেমা ‘ব্যাটল অফ গলওয়ান’র সেট নাকি ভেঙে ফেলা হয়েছে। পরিচালক অপূর্ব লাখিয়া বলেছেন, আপাতত, মুম্বাইয়ের শুটিং অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে।

কিন্তু জল্পনা উঠেছে, সালমানের সংশ্লিষ্টতায় আসা পরিচালক, কলাকুশলী ও স্বয়ং নায়কের নিরাপত্তায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না! তবে জানা গেল, ভাইজানের নিরাপত্তার জন্য নয় বরং অন্য এক কারণেই মুম্বাইয়ের সেট ভাঙা হয়েছে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, আগস্টের ২২ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ৩ তারিখ অবধি লাদাখে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সের শুট হবে। অতঃপর এখন থেকে শুটিং শুরু করলে ত্রিশ দিনে ভাইজানের লুকে বদল আসতে পারে। তাই ‘কন্টিনিউটি মিসটেক’ হোক, এমনটা চাইছেন না পরিচালক অপূর্ব লাখিয়া।

উল্লেখ্য, গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চীন সংঘাত নিয়ে এই সিনেমা পর্দায় আনছেন পরিচালক অপূর্ব লাখিয়া। সে সময় লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় সেনার এবং বেশ কিছু চীনা সেনার। ‘চীন বিরোধী’ যুদ্ধের এই ছবিতে সালমানকে দেখা যাবে কর্নেল বি সন্তোষ বাবু নামে একটি চরিত্রে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন