শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শিগগিরই শাকিব খান ফিরছেন নতুন রূপে

    শিগগিরই শাকিব খান ফিরছেন নতুন রূপে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের সুপরিচিত অভিনেতা শাকিব খান প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তার পরই অভিনেত্রী শবনম বুবলী তার ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় গমন করেন। এরপর থেকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তাদের নিয়ে নানা রকম নেতিবাচক মন্তব্য ও সমালোচনা প্রকাশ পেতে শুরু করে।

    এর মধ্যেই ৭ আগস্ট রাতে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন শাকিব খান। সেখানে ভক্ত-অনুসারীদের একটি বার্তা দিয়ে অভিনেতা লিখেছেন— দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ, ভ্রমণ আর বড়পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘূর্ণিপাকে। এর বিহাইন্ড দ্য সিনে চলছে নিরবচ্ছিন্ন ছুটে চলা, নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারও সাহসী নতুন উদ্যোগ নেওয়া।

    শাকিব বলেন, বিশ্বাস করুন— এটা শুধুই নীরবতা নয়, এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে সুনসান নীরবতার মতো অবস্থা। তাই নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি, যা হবে আগের চেয়ে আরও সাহসী, স্মরণীয় এবং আইকনিক। সবার জন্য ভালোবাসা রইল।

    এদিকে চলতি মাসের শেষে দিকে দেশে ফেরার কথা রয়েছে অভিনেতার। সেপ্টেম্বর থেকে নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে। যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে আগামী ডিসেম্বরে। এরপর শাকিব শুরু করবেন আবু হায়াত মাহমুদ পরিচালিত আরও একটি সিনেমার শুটিং। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ঈদুল ফিতরে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন