শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • থাইল্যান্ডে অনলাইন ঋণ স্ক্যামে ২৬ চীনা নাগরিক গ্রেফতার

    থাইল্যান্ডে অনলাইন ঋণ স্ক্যামে ২৬ চীনা নাগরিক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবৈধ অনলাইন ঋণ কার্যক্রমের অভিযোগে থাইল্যান্ডে ২৬ জন চীনা নাগরিক গ্রেফতার হয়েছে।

    পুলিশের বিবৃতিতে বলা হয়, রাজধানী ব্যাংকক থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পর্যটন নগরী পাতায়ার একটি লাক্সারি পুল ভিলাতে অভিযান চালিয়ে এক নারীসহ ২৫ জন চীনা পুরুষকে আটক করা হয়।

    পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কিছু লোক পর্যটক ও শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও থাইল্যান্ডে অবস্থান করছিলেন।

    অভিযানে ৫৩টি মোবাইল ফোন, চীনা ভাষার নথিপত্র এবং অবৈধ কার্যক্রমে ব্যবহৃত বলে সন্দেহ করা ৮০ হাজার বাথ জব্দ করা হয়।

    কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিরুদ্ধে অনুমোদনবিহীন ঋণ ব্যবসা পরিচালনা এবং থাইল্যান্ডে অবৈধভাবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন