বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

‘বার্বি ডল’ লুকে তাহসানের স্ত্রী রোজা

‘বার্বি ডল’ লুকে তাহসানের স্ত্রী রোজা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দীর্ঘ একক জীবনের পর বিয়ে করেছেন। বিয়ের পর তারা বেশ কিছু দেশ ভ্রমণ করেছেন। বৃষ্টির দিনে ধরা দিয়েছেন স্টাইলিশ ও মনোমুগ্ধকর লুকে। এবার রোজা হালকা গোলাপি রঙের পোশাকে সুন্দর পুতুলবেশে সামনে এসেছেন।

যুক্তরাষ্ট্রে নিজের প্রতিষ্ঠান করেছেন রোজা। সেখানেই স্থায়ীভাবে থাকেন তিনি। মাঝে মাঝে দেশে এসে ভক্তদের চমকে দেন রোজা। নিজের ব্যক্তিগত মুহূর্তও ভাগ করে নেন সামাজিক মাধ্যমে। এবার একগুচ্ছ ছবিতে ভক্তদের মন কাড়লেন; সঙ্গে পেলেন ‘বার্বি ডল’ তকমাও!

চলতি বছর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মূলত আলোচনায় আসেন রোজা। এই দম্পতিকে প্রায়ই দেখা যায় দেশের বাইরে একসঙ্গে সময় কাটাতে।

রোববার ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেন রোজা। যেখানে রোজাকে ন্যাচারাল লুকে দেখা মিললেও তার স্টাইল নজর কাড়ে ভক্তদের। হালকা গোলাপি রঙের গাউন পরেছেন এদিন; সঙ্গে দিয়েছেন পোজ। বোঝা গেল, কোনো এক সাগরপাড়ে নিজেকে সময় দিচ্ছেন এই গ্ল্যামার গার্ল। ক্যাপশনে লিখেছেন, ‘পিংক পারফেকশন বাই দ্য মারিনা।’

গোলাপি গাউনে থাকা রোজাকে ‘বার্বি ডলে’র সঙ্গেও তুলনা করেছেন অনেকে। লিখেছেন, ‘যেন সাক্ষাৎ বার্বি ডল’। কেউ লিখেছেন, ‘একদম সিন্ড্রেলার মতো লাগছে’। বলে রাখা ভালো, বার্বি, সিন্ড্রেলা- এগুলো বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র।  


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন