বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

কলেজে র‍্যাগিংয়ের নামে ইলেকট্রিক শকের শিকার শিক্ষার্থী

কলেজে র‍্যাগিংয়ের নামে ইলেকট্রিক শকের শিকার শিক্ষার্থী
ছবি: ভাইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতের অন্ধ্র প্রদেশের পালনাডু জেলার দাচেপল্লি গভর্নমেন্ট জুনিয়র কলেজে র‍্যাগিংয়ের নামে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে মারধর এবং ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা নিয়ে একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী শিক্ষার্থীকে হোস্টেলে নিয়ে গিয়ে মারধর ও ইলেকট্রিক শক দেওয়া হয়। অভিযুক্তরা এই নির্যাতনের ভিডিও ধারণ করে এবং ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয়। কলেজের বাইরের এক ব্যক্তি এই ঘটনায় সহায়তা করেছে বলেও জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে, ঘটনাটির প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ করেছে। কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন