বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বিশ্ববাজারে চালের দাম নিম্নমুখী, দেশে ঊর্ধ্বগতি

বিশ্ববাজারে চালের দাম নিম্নমুখী, দেশে ঊর্ধ্বগতি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্ববাজারে চালের দাম নেমেছে আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। গত বছরের তুলনায় সব ধরনের চালের গড় দাম কমেছে প্রায় ১৩ শতাংশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

বিশ্বজুড়ে চালের দাম কমলেও বছরের ব্যবধানে দেশে দাম বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ফিনানশিয়াল টাইমসের এক প্রতিবেদন বলছে, রেকর্ড উৎপাদন ও ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় চালের সরবরাহ বেড়েছে বিশ্বজুড়ে। সেই সঙ্গে, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদন বৃদ্ধিকেও দাম কমার কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।

এদিকে, উল্টো চিত্র দেশের বাজারে। গত জুলাইয়ে বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। এমনকি চালের ভরা মৌসুমেও বাজারে দাম বেড়েছে।

সংশ্লিষ্টদের মতে, সময়মতো আমদানি না করায় দেশের বাজারে কারসাজির সুযোগে বেড়ে যায় চালের দাম।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন