শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অন্তরঙ্গ দৃশ্যে বাড়াবাড়ি, অস্বস্তিতে অভিনেত্রী

    অন্তরঙ্গ দৃশ্যে বাড়াবাড়ি, অস্বস্তিতে অভিনেত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনয় জীবনের অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় বিভিন্ন ধরনের অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অনেক অভিনেতা-অভিনেত্রী। সম্প্রতি ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং ‘ওয়ার’ সিনেমার অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অন্তরঙ্গ দৃশ্যের শুটিং চলাকালীন সহঅভিনেতাদের কিছু আচরণে তিনি দুইবার বেশ অস্বস্তিতে পড়েছিলেন।

    অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় কখনো কি কোনো অভিনেতা সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন? এমন প্রশ্নের উত্তরে অনুপ্রিয়া জানান, এমন ঘটনা দুইবার ঘটেছে।

    অনুপ্রিয়া গোয়েঙ্কা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

    অভিনেত্রীর ভাষ্যে, ‘প্রথমবার আমি বলব না যে তিনি ইচ্ছা করে সুযোগ নিচ্ছিলেন। কিন্তু একধরনের উত্তেজনা তাঁকে গ্রাস করেছিল। আমি বুঝতে পারছিলাম তিনি উত্তেজিত হচ্ছেন, যা হওয়া উচিত নয়। তখন অস্বস্তি লাগে। এ ঘটনা ঘটেছিল চুম্বনের দৃশ্যে। আরেকবার আমি এমন পোশাক পরেছিলাম, যা খুব আরামদায়ক ছিল না। সেবারও ওই অভিনেতা এমন কিছু করেছিলেন, যা না করলেও চলত।’

    অনুপ্রিয়া গোয়েঙ্কা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

    অনুপ্রিয়া আরও জানান, সে সময় তিনি সরাসরি অভিনেতাকে কঠোরভাবে কিছু বলেননি, তবে ইঙ্গিত দিয়ে হাত সরিয়ে দেন। ‘তখন মনে হচ্ছিল, আমি তাঁকে প্রশ্ন করিনি কেন, তিনি এটা করলেন? তিনি হয়তো বলতেন ভুলবশত হয়েছে। তাঁকে বলেছিলাম, পরের টেকে এটা করবেন না, এভাবে করবেন। এরপর তিনি নিয়ম মেনে চলেন। চুম্বনের দৃশ্যেও অনেক অভিনেতা বাড়াবাড়ি করেন যেটা খুবই অস্বস্তিকর,’ বলেন অনুপ্রিয়া।

    অনুপ্রিয়া গোয়েঙ্কা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

    অনুপ্রিয়া গোয়েঙ্কা বলিউডে আত্মপ্রকাশ করেন ‘ববি জাসুস’ ছবির মাধ্যমে। সবশেষ তাঁকে দেখা গেছে ‘বার্লিন’ ছবিতে।

    ওয়েব সিরিজেও অনুপ্রিয়ার দাপট সমান। ‘সেক্রেড গেমস’-এ সাইফ আলী খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে কাজের পাশাপাশি তিনি অভিনয় করেছেন ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্কসাইট’, ‘আশ্রম’ ইত্যাদি আলোচিত সিরিজে।

    তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন