বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল ও প্রিয়াঙ্কা আটক

    কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল ও প্রিয়াঙ্কা আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য ও সাবেক সভাপতি রাহুল গান্ধীকে দিল্লি পুলিশ আটক করেছে। সোমবার সকালে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে তাঁর বোন ও কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সকাল থেকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পার্লামেন্ট ভবনের সামনে থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের উদ্দেশে মিছিল শুরু করে। তবে মিছিলটি রাস্তায় নামার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দিলে বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়।

    এ সময় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও বিরোধী দলের বেশ কয়েকজন এমপি ও নেতা রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন। তাদের চারপাশে বিপুলসংখ্যক দলীয় কর্মী পতাকা ও ব্যানার হাতে বিক্ষোভ চালিয়ে যান। পরে পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়।

    বিক্ষোভে অংশ নেওয়া বিরোধীরা অভিযোগ করেন, শাসক দল বিজেপির সঙ্গে আঁতাত করে নির্বাচন কমিশন ভোটার তালিকা কারসাজি ও নির্বাচনী জালিয়াতি করছে। যদিও নির্বাচন কমিশন সব অভিযোগ নাকচ করে বলেছে, তাদের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্যই পরিচালিত হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন