বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জয়া আহসানের হৃদয়ের কথা খুললেন, দীর্ঘ সময়ের প্রেমের গল্প সামনে এল

জয়া আহসানের হৃদয়ের কথা খুললেন, দীর্ঘ সময়ের প্রেমের গল্প সামনে এল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সবসময়ই ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রাখতেন। কাজ ও সমাজ-সংস্কৃতির নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করলেও প্রেম-বিয়ে নিয়ে তিনি সাধারণত মুখ খুলতেন না। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জয়া নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা প্রথমবারের মতো প্রকাশ করলেন, যা তাদের ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া অভিনীত দুটি সিনেমা—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। এই দুটি ছবির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি কলকাতায়। সেখানেই ইনডালজ এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, “হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসাথে আছি। তবে উনি মিডিয়ার কেউ নন।”

প্রেমিক সম্পর্কে জয়া বলেন, “আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে জরুরি। আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে থাকি, তবু তিনি কোনো অভিযোগ করেন না। বরং সবসময় সমর্থন দেন। এই মানসিকতা বিরল।”

তবে বিয়ের ব্যাপারে এখনই কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন জয়া। তার ভাষায়, “বিয়ে করে একসাথে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে।”

তিনি আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে তারা দুজনেই খুব সচেতন। “শান্ত স্বভাব, ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়া—এই বিষয়গুলোই আমাদের সম্পর্ককে দৃঢ় করেছে,” বলেন জয়া।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন