শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফারিণের নতুন গ্ল্যামার অবতার: ওয়েস্টার্ন স্টাইলেই নজর কাড়লেন

    ফারিণের নতুন গ্ল্যামার অবতার: ওয়েস্টার্ন স্টাইলেই নজর কাড়লেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটক, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজের পর এখন বড় পর্দায় তাসনিয়া ফারিণের সাফল্যের জোয়ার। গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমায় তার পারফরম্যান্স দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।

    তবে শুধু বাংলা সিনেমাই নয়, ওপার বাংলার সিনেমাতেও অভিষেক হয়েছে মিষ্টি হাসির এই অভিনেত্রীর। তবে শুধু অভিনয়েই নয়, সাদামাটা সাজ ও ন্যাচারাল লুকের জন্য ভক্তদের পছন্দের একজন এই ফারিণ। তবে এতেই সীমাবদ্ধ নেই তার সৌন্দর্যতার! পশ্চিমা পোশাকেও সমান মোহনীয় এই অভিনেত্রী।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে তাসনিয়া ফারিণের বেশ কিছু ছবি ভাইরাল। সেখানে দেখা যায়, ওয়েস্টার্ন আউটফিটে ফারিণ যেন হয়ে উঠেছেন পুরোদমে একজন গ্ল্যামার গার্ল! কালো সিকুইন সজ্জিত ক্রপ টপ ও হাইওয়েস্ট বটমে নিজেকে সাজিয়েছেন ফারিণ।

    এছাড়াও এই লুকের সঙ্গে তার মেকআপ, অর্নামেন্টস ও বাড়িয়ে দেয় তার সৌন্দর্য, নান্দনিকতা। একপাশে স্টাইল করা সিকুইনের ঝলমলে শ্রাগ, কানে সাদা পাথরের ঝুলন্ত দুল, মাথার ওপরে রাখা কালো চশমা।

    ফারিণের নতুন এই গ্ল্যামারের ছবি দেখে মুগ্ধ তার ভক্তরা; মন্তব্যঘরে প্রশংসা, ভালোবাসাও ছড়িয়েছেন।

    ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এরপর ছোট পর্দা ছাড়িয়ে এ পর্যন্ত তিনটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক ঘটে এই নায়িকার।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন