বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

১০০ কোটির সম্পদসম্পন্ন বলিউডের এই অভিনেত্রী কে?

১০০ কোটির সম্পদসম্পন্ন বলিউডের এই অভিনেত্রী কে?
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউড ও দক্ষিণী সিনেমার জগতে তারকাদের গোপন জীবন ও ব্যক্তিগত সংগ্রামের কাহিনি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকের আকাশ ছোঁয়ার গল্প থাকলেও তার পেছনে লুকিয়ে থাকে অনেক করুণ দিক। এমন অনেক তারকা আছেন যারা আজ কোটি টাকার মালিক, কিন্তু একসময় অভাব-অভাবের মধ্যেই জীবন কাটিয়েছেন। কঠোর পরিশ্রম, প্রতিভার যথাযথ ব্যবহার ও দৃঢ় ইচ্ছাশক্তি মিলিয়ে তারা অর্জন করেছেন সফলতা।

সম্প্রতি এক তারকার উত্থান ও সংগ্রামের এক কাহিনী শোরগোল তুলেছে চলচ্চিত্র মহলে; বলা হচ্ছে, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর কথা।

সামান্থা ১৯৮৭ সালের ২৮ এপ্রিল কেরালার আলাপ্পুঝায় জন্মগ্রহণ করেন। তার বাবা তামিলনাড়ুর এবং মা কেরালার। শৈশব কেটেছে চেন্নাইয়ে, যেখানে তিনি স্কুল শেষ করেন। দ্বাদশ শ্রেণীর পর পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় উচ্চশিক্ষার খরচ চালানো কঠিন হয়ে পড়ে। পড়াশোনার খরচ চালানোর জন্য সামান্থা মডেলিংয়ে অংশ নেন, যা তার জীবনে বড় মোড় আনে।

মডেলিং করতে করতে সামান্থা একদিন নজরে আসে পরিচালক রবি বর্মণের। এরপর গৌতম মেননের পরিচালনায় ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার মাধ্যমে প্রথম পর্দায় আসেন এই অভিনেত্রী।

তবে আলোচনার বিষয় এই যে, এই তারকা নাকি না খেয়েও পর্যন্ত কাটিয়েছেন। অথচ আজ ১০০ কোটির সম্পত্তির মালিক এই অভিনেত্রী। কঠোর পরিশ্রম এবং প্রতিভার জোরে তিনি এই জায়গা অর্জন করেছেন এবং অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

জানা গেছে, অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি এবং ফ্যাশন ব্র্যান্ডে বিনিয়োগ করে সামান্থা আর্থিকভাবে সুদৃঢ় অবস্থানে পৌঁছেছেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তার সম্পত্তির মূল্য প্রায় ১০১ কোটি রুপি।

২০১৭ সালে তিনি অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা।,কিন্তু ২০২১ সালে বিচ্ছেদ ঘটে। যদিও কিছু সময় ২০০ কোটির ভরণপোষণের দাবি ওঠে, সামান্থা তা অস্বীকার করেছেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন