শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রুশ মডেলের চোখে বাংলাদেশি ছেলেরা, বিয়ের জন্য কি খোঁজ করছেন

    রুশ মডেলের চোখে বাংলাদেশি ছেলেরা, বিয়ের জন্য কি খোঁজ করছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিকমাধ্যমে সাড়া ফেলা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রুশ মডেল মনিকা কবির বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের ছেলেদের প্রতি নিজের ভালোবাসা ও বিয়ে করার ইচ্ছা জানিয়েছেন।

    বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। কিছুদিন আগে তুরস্কের এক ব্যস্ত রাস্তার মধ্যে দাঁড়িয়েই শাড়ি পরেছিলেন মনিকা কবির। প্রথমে তিনি একটি ভিডিওতে লাল ব্লাউজ ও লেগিংসে দেখা দেন, পরে জনসমক্ষে পেটিকোট পরে গায়ে শাড়ি জড়িয়ে নেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয় ইনস্টাগ্রামে।

    মনিকার জন্ম রাশিয়াতে হলেও তিনি বাংলা ভাষায় কথা বলতে পারেন। সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার মস্কোতে আমার জন্ম। আমার বাবা ভারতীয় ও মা রাশিয়ান। আমি বাংলা ভাষায় কথা বলতে পারি বলে, শাড়ি পরি বলে অনেকে মনে করেন আমি বাংলাদেশি। আসলে তা নয়। আমার বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

    তিনি বলেন, যখন আমার ৫ বছর বয়স তখন আমি বাংলাদেশে এসেছিলাম। আমার বাবার ব্যবসা ছিল এখানে। এরপর আমি মার কাছে চলে যাই। রাশিয়ায় আমার মার কাছে গেলেও আমি বাংলা ভাষা ভুলিনি। বাবার কারণে ইন্ডিয়ার ভাষাও আমি জানি।

    এ দেশের ভাষা, সংস্কৃতি ও মানুষকে ভালোবাসায় এ মডেলের কাছে জানতে চাওয়া হয়, বিয়ের জন্য রাশিয়া, ভারত ও বাংলাদেশের মধ্যে কোন দেশের ছেলেকে বেছে নেবেন তিনি।

    এর উত্তরে মনিকা বলেন, আমার মা রাশিয়ান, আমার বাবা ভারতীয় হলেও আমার বাংলাদেশ ভালো লাগে। বিয়েটা আসলে মনের ওপর নির্ভর করে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সব বাংলাদেশির মন ভালো নয়, সব ভারতীয়র মন ভালো নয় আবার সব রাশিয়ানের মন ভালো নয়। তাই বলব, যার মন বেশি ভালো হবে তাকে বিয়ে করব।

    বিয়ে প্রসঙ্গে এ মডেল আরও বলেন, তবে আমার ইচ্ছা হয়তো বাংলাদেশে। কারণ এ দেশের পাঞ্জাবি পরা ছেলেদের আমার অনেক ভালো লাগে।

    রাশিয়ান মডেল মনিকা কবিরের রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। ডাকনাম মনিশকা। লাতিন নাচে তিনি বেশ পারদর্শী। বাবার বিভিন্ন দেশে ব্যবসা থাকার কারণে ছোটবেলা থেকেই বিভিন্ন দেশে ঘুরেছেন। তাই রাশিয়ার ভাষা ছাড়াও বাংলা, হিন্দি, পোলিশ, তুর্কি, ইংরেজি এবং আজারবাইজানের ভাষা জানেন এ লাস্যময়ী সুন্দরী।

    বলে রাখা ভালো, চলতি বছরে মার্চ মাসে একবার বাংলাদেশে এসেছিলেন মনিকা কবির। সেই সময়ের একগুচ্ছ ছবি ও ভিডিও গেটে দেখা গেল ঢাকার পথঘাটে অদ্ভুত সব কাজকর্ম করছেন মনিকা কবির। পুলিশের সঙ্গে ছবি তুলছেন। আবার অচেনা পথচারীর হাতে তুলে দিচ্ছেন রাশিয়ার পতাকা। কখনও ঘুরছেন রিকশা-ভ্যানে চেপে। 

    মনিকা কবির এখন ফ্যাশন ব্র্যান্ড ‘আনজারার’ সঙ্গে কাজ করছেন। ‘আনজারা গার্ল’ পরিচয়ে বাংলাদেশের বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গ জনপ্রিয় করে তুলতে কাজ করছেন। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন