শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গুঞ্জন ভুল প্রমাণ করে মুম্বাই ফিরলেন ঐশ্বরিয়া ও অভিষেক

    গুঞ্জন ভুল প্রমাণ করে মুম্বাই ফিরলেন ঐশ্বরিয়া ও অভিষেক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। একাধিকবার তাদের বিচ্ছেদের খবর শোনা গেলেও পরে সবই ভেসে গেছে গুঞ্জনের মতো। সম্প্রতি আবারও গুঞ্জন জোরালো হয়েছে যে তারা সম্পর্ক শেষ করতে চলেছেন। তবে এই বিষয়ে দুই তারকাই কোনো মন্তব্য করেননি, তাই সবই কেবল গুঞ্জনেই সীমাবদ্ধ।

    হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, রোববার (১০ আগস্ট) ভোরে মুম্বাই বিমানবন্দরে ধরা পড়া এক ভিডিও যেন সব জল্পনায় পানি ঢেলে দিল। পারিবারিক ছুটি কাটিয়ে মেয়েকে নিয়ে দেশে ফেরেন এই তারকা দম্পতি। ভিডিওতে দেখা যায়, কালো পোশাকে মা-মেয়ে এবং ব্রাউন জ্যাকেটে অভিষেক তিনজনই হাসিমুখে বিমানবন্দর থেকে বের হচ্ছেন। অভিষেককে স্ত্রী ও মেয়ের জন্য অপেক্ষা করতে এবং গাড়ির দরজা খুলে দিতে দেখা যায়, যা দেখে কোনোভাবেই মনে হয়নি তাদের সম্পর্কে তিক্ততা আছে।

    শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আরও কিছু মধুর মুহূর্তের ভিডিও, যেখানে বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায় অভিষেক-ঐশ্বরিয়াকে। এক ভিডিওতে ঐশ্বরিয়াকে সানগ্লাস পরে ক্যামেরার সামনে চুল ঠিক করতে দেখা যায়, অন্যটিতে তিনি অভিষেকের কাঁধে হেলে ভক্তের সঙ্গে সেলফি তুলছেন। দুজনের মুখেই ছিল প্রাণখোলা হাসি।

    কিছুদিন আগে হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেয়া সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে আমি যতই পরিষ্কার ব্যাখ্যা দিই, কেউ না কেউ সেটাকে বিকৃত করবে। নেতিবাচক খবরই বেশি বিক্রি হয়, তাই এখন আর আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।

    ঐশ্বরিয়া ও অভিষেকে একসঙ্গে দেখে খুশি ভক্তরা। দুই তারকা তাদের বিচ্ছেদ নিয়ে কিছু না বলে একসঙ্গে সব গুঞ্জন উড়িয়ে দেন। এবারেও সেই পথেই হাঁটলেন দুই তারকা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন