শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রভার ছুটি কাটছে মাছ ধরার আনন্দে

    প্রভার ছুটি কাটছে মাছ ধরার আনন্দে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একসময় ছোট পর্দার জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে তাকে নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে তিনি বেশ সক্রিয়। ভক্তদের সঙ্গে নিজের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে ভোলেন না প্রভা। এবার তাকে দেখা গেল সমুদ্রে মাছ ধরার অভিজ্ঞতা উপভোগ করতে।

    বর্তমানে এই অভিনেত্রী স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিনি নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন। প্রশিক্ষণ নিয়েছেন মেকআপ কোর্সে। সেসময় তাকে তাহসানের স্ত্রী রোজার সঙ্গে দেখা গিয়েছিল।

    তিনি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলছেন। সৃজনশীল কাজ নিয়েই থাকতে চান প্রভা।

    সম্প্রতি প্রভা তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।

    ছবিতে দেখা যায়, তিনি সমুদ্রে মাছ ধরছেন। খোলা চুল আর মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হয়েছেন প্রভা, যা তার অনুরাগীদের ভালোবাসায় সিক্ত করেছে। তার এই নতুন রূপ দেখে অনেকে যেমন অবাক হয়েছেন।

    তেমনি তার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানিয়েছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘দারুণ মুহূর্ত, অনেক সুন্দর লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার চমৎকার মাছ ধরার ছবির জন্য অসংখ্য ধন্যবাদ।’

    উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেছিলেন সাদিয়া জাহান প্রভা। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন