শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আমানত বেড়েছে এজেন্ট ব্যাংকিংয়ে, কমেছে এজেন্ট ও আউটলেট

    আমানত বেড়েছে এজেন্ট ব্যাংকিংয়ে, কমেছে এজেন্ট ও আউটলেট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে এজেন্ট ব্যাংকিংয়ের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। এখন মানুষ জেলা বা উপজেলা শহরে না গিয়েই হাতের নাগালে ব্যাংকিং সুবিধা পাচ্ছে। এজেন্ট ও আউটলেটের মাধ্যমে ঋণ এবং প্রবাসী আয় সম্পর্কিত সেবাও দেওয়া হচ্ছে। তবে চলতি বছরের জুন প্রান্তিকে এজেন্ট ও আউটলেটের সংখ্যা কমেছে, যদিও আমানত বেড়েছে কয়েক হাজার কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের মার্চ শেষে এজেন্ট ব্যাংকিংয়ে হিসাবধারীর সংখ্যা ছিল ২ কোটি ৪৬ লাখ ৭১ হাজার ৪২২টি। জুন শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৪ লাখ ৬ হাজার ২৩৬টি। অর্থাৎ তিন মাসে হিসাব কমেছে ২ লাখ ৬৫ হাজার ১৮৬টি।

    এ সময়ে আমানতের পরিমাণ বেড়েছে ২ হাজার ৬৪২ কোটি ৩৬ লাখ টাকা। মার্চ শেষে আমানত ছিল ৪২ হাজার ৯৬৩ কোটি ৩৬ লাখ টাকা, যা জুন শেষে দাঁড়ায় ৪৫ হাজার ৬০৫ কোটি ৭২ লাখ টাকায়।

    ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। মার্চ শেষে ঋণ বিতরণের স্থিতি ছিল ২৬ হাজার ৬৩৭ কোটি টাকা, যা জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮ কোটি ৩১ লাখ টাকায় বা ২ হাজার ৩৭১ কোটি ৩১ লাখ টাকা বেড়েছে।

    প্রবাসী আয়ও বেড়েছে ২ হাজার ৬৮৪ কোটি টাকা। মার্চ শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসী আয় ছিল ১ লাখ ৮১ হাজার ২০৪ কোটি টাকা, যা জুন শেষে দাঁড়ায় ১ লাখ ৮৩ হাজার ৮৮৮ কোটি টাকা।

    প্রতিবেদন অনুযায়ী, এজেন্ট ব্যাংকিং গ্রাহকের বড় অংশই গ্রামীণ এলাকার। বর্তমানে গ্রামীণ গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪ হাজার ৩১১ জন। এর মধ্যে নারী গ্রাহক ১ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৯৬৬ জন।

    তবে এ সময়ে এজেন্ট ও আউটলেটের সংখ্যা কমেছে। মার্চ শেষে এজেন্ট ছিল ১৫ হাজার ৮৩৮টি, যা জুন শেষে দাঁড়ায় ১৫ হাজার ৩৭৩টি। তিন মাসে কমেছে ৪৬৫টি। একই সময়ে আউটলেট কমেছে ৪৬৬টি, মার্চের ২১ হাজার ২৩টি থেকে নেমে জুনে হয়েছে ২০ হাজার ৫৫৭টি।

    বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, এজেন্ট ব্যাংকিং চালুর মূল উদ্দেশ্য ছিল প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়া, যা এখন সারাদেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন