শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আমির খানের সঙ্গে অস্ট্রেলিয়ার রাস্তায় সাক্ষাৎ দিব্য জ্যোতির

    আমির খানের সঙ্গে অস্ট্রেলিয়ার রাস্তায় সাক্ষাৎ দিব্য জ্যোতির
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ায় ছুটি উপভোগ করছেন বৃন্দাবন দাস ও শাহনাজ খুশির যমজ সন্তান সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি। সেখানে এক বিশেষ মুহূর্তে বলিউড অভিনেতা আমির খানের সঙ্গে দেখা হয়ে যায় দিব্য জ্যোতির। স্মরণীয় সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দিব্য জ্যোতির মা, অভিনেত্রী শাহনাজ খুশি।

    ফেসবুকে শাহনাজ খুশির শেয়ার করা ছবিতে দেখা যায়, আমির খানের পাশে দাঁড়িয়ে আছেন দিব্য। কাঁধে ব্যাগ, পরনে শার্টের ওপরে ফুল স্লিভ সোয়েটার। আর আমির খানের পরনে কালো কুর্তা, সাদা পায়জামা।

    স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা। শ্যাম বেনেগালের সঙ্গে কাজের কথা শুনে দিব্যর পিঠ চাপড়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আমির। ফেসবুকে এমনটাই জানালেন শাহনাজ খুশি।

    ফেসবুকে শাহনাজ খুশি লেখেন, ‘মেলবোর্নে রাস্তায় দিব‍্যর স্বপ্নের নায়ক আমির খানের সঙ্গে হঠাৎ দেখা! অতঃপর বাংলাদেশের অভিনেতা হিসেবে পরিচয় দেওয়া, কথা বলা, মুম্বাইয়ে শ্যাম বেনেগাল স‍্যারের সঙ্গে কাজের কথা শুনে অত‍্যন্ত আন্তরিকভাবে পিঠ চাপড়ে আদর করা! কারণ বেনেগাল স‍্যারের তিনিও অতিশয় ভক্ত এবং তাঁর জন‍্য গর্বিতও।’

    সবশেষে খুশি লেখেন, ‘অচেনা-অখ‍্যাত একজন শিল্পীর প্রতি তাঁর মতো একজন শিল্পীর এমন বিনয় নিশ্চয় দিব‍্যর জন‍্যও শিক্ষণীয় হয়ে থাকবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন