শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শেখ মুজিবের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তারকাদের সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা

    শেখ মুজিবের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তারকাদের সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত বাংলাদেশের স্বাধীনতার নেতা ও স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকীতে দেশের শোবিজ অঙ্গনের নানা তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।

    শুক্রবার (১৫ আগস্ট) ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান নিজের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি শেয়ার করে লিখেছেন, ‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’

    এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ৩২ নম্বরের ঐতিহাসিক সিঁড়িঘরের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।’

    অভিনেত্রী নাজিফা তুষি ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক সিঁড়িঘরের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।’অভিনেত্রী আজমেরী হক বাঁধন গত বছরের শ্রদ্ধাজ্ঞাপন পোস্ট পুনরায় শেয়ার করে একই বার্তা জানিয়েছেন।

    অভিনেতা আরশ খান লিখেছেন, ‘সাত কোটি জনতার হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি। কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে।’

    অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘আমি কোনো দল করি না। একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না, শ্রদ্ধা।’

    বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে অভিনেতা জাহের আলভী বলেছেন, ‘কেউ মানুক আর না মানুক, আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।’

    নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন বঙ্গবন্ধুর একটি উক্তি শেয়ার করে লিখেছেন, ‘কোনো জেল জুলুমই আমাকে কোনোদিন টলাতে পারেনি কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বিব্রত করে তুলেছে। বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা।’

    মডেল পিয়া জান্নাতুল শেখ মুজিবের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমরা কখনো ইতিহাস ভুলতে পারব না, আমরা কখনো আমাদের শিকর ভুলতে পারব না।’

    সংগীতশিল্পী কোনাল লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আমিন।’

    ব্যান্ড আর্টসেলের লিড ভোকালিস্ট লিংকন ডি কস্টা দীর্ঘ পোস্টে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘হরেক রঙের ‘সব্যসাচী’র ভিড়ে সময়ের থেকে এগিয়ে যাওয়া আর একলা হয়ে পড়া এক মহান ব্যক্তি তুমি... তুমিই বঙ্গবন্ধু এক এবং অদ্বিতীয়।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন