বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির মৃত তারকাদের নিয়ে এআই ‘ডেথস্লপ’, শোকও হচ্ছে অনলাইনের পণ্য জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান এসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ
  • জাতিসংঘ : ১৭৬০ ফিলিস্তিনি নিহত আড়াই মাসে

    জাতিসংঘ : ১৭৬০ ফিলিস্তিনি নিহত আড়াই মাসে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি হামলায় মে মাস থেকে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ১৭৬০ ফিলিস্তিনি। জাতিসংঘের মানবাধিকার সংস্থা শুক্রবার (১৫ আগস্ট) জানায়, চলতি বছরের মে মাসের শেষ থেকে ১৩ আগস্ট পর্যন্ত আড়াই মাসে এই হতাহতের ঘটনা ঘটে।

    ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের মানবাধিকার কার্যালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ওই ফিলিস্তিনিরা বেশিরভাগই ত্রাণ চাইতে গিয়ে নিহত হয়েছে। তাদের মধ্যে ৯৯৪ জনের মরদেহ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সাইটের আশেপাশে এবং আরো ৭৬৬ জনের মরদেহ ত্রাণ সরবরাহ কনভয়ের পাশ থেকে উদ্ধার হয়েছে।

    চলতি মাসের শুরুতে প্রকাশিত সংখ্যার তুলনায় এবারের প্রতিবেদনে নিহতের সংখ্যা কয়েকশ’ বেশি। গত ১ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি ত্রাণ চাইতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

    এদিকে গাজাজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। সর্বশেষ রাতভর ভয়াবহ হামলা চালায় দখলদাররা। জরুরি সূত্রগুলো বলছে, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালালে একই পরিবারের চার শিশুসহ নিহত হন  ছয়জন ফিলিস্তিনি।

    আল-শিফা হাসপাতালের সূত্র বলছে, গাজার উত্তর-পশ্চিমে জিকিম এলাকায় সাহায্য চাইতে আসা ফিলিস্তিনিদের একটি দলকেও ইসরায়েলি বাহিনী আক্রমণ করেছে, যার ফলে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসিতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের তাঁবুতে বোমা হামলা চালালে এক দম্পতি নিহত হন।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন