শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আইয়ুব বাচ্চুর মালিবাগের বাড়ি ও তার কালজয়ী সৃষ্টি

    আইয়ুব বাচ্চুর মালিবাগের বাড়ি ও তার কালজয়ী সৃষ্টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ, গায়ক-গীতিকার ও গিটারবাদক আইয়ুব বাচ্চু। ব্যান্ড সঙ্গীতে তিনি নতুন ধারার সূচনা করেছিলেন। অসংখ্য প্রেম ও বিরহের কালজয়ী গান তার সৃষ্টিশীলতার পরিচয় বহন করে। আজ এই গুণী সংগীতশিল্পীর ৬৩তম জন্মবার্ষিকী।

    অসংখ্য গানের মধ্যে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় একটি গান ‘চলো বদলে যাই’। এটি এলআরবি ব্যান্ডের একটি গান যেটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন আইয়ুব বাচ্চু নিজেই। গানটি ‘সুখ’ অ্যালবামের অন্তর্ভুক্ত যেটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এ গান বাংলাদেশ ও ভারতে সমান জনপ্রিয়। গানটিকে বাংলা ব্যান্ড সঙ্গীতের জগতে অন্যতম সেরা গান হিসেবে ধরা হয়।

    গানটি প্রকাশের তিন দশক পেরিয়ে গেছে। ৩১ বছর পর আজও নতুন প্রজন্মের মনে হৃদয়ে ঝড় তোলে এটি।কালজয়ী গানটি আইয়ুব বাচ্চু কীভাবে সৃষ্টি করেছিলেন, তা হয়তো অনেকেরই অজানা। এক সাক্ষাৎকারে সে গল্প জানিয়েছিলেন সুরের জাদুকর। তিনি বলেছিলেন,

    ১৯৯৩ সালের মাঝামাঝি সময়ের কথা। পশ্চিম মালিবাগে থাকার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক বসাতেই গানটির সৃষ্টি হয়। সেখানে বসেই সুর করা শুরু করি। এক লাইন লেখা আর গিটারে ওই লাইনের সুর করেই গানটির সৃষ্টি। তখন আমি জানতাম না, এতটা জনপ্রিয় হবে গানটি।
     
    গানটি প্রকাশের পর থেকেই সব প্রজন্মের শ্রোতাদের কাছে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করে চলেছে। অদ্ভুত নস্টালজিয়ায় অনুভূতির সাগরে ভাসে প্রেমিক-প্রেমিকার হৃদয়। এ গানটি এখনও শ্রোতাদের মুগ্ধ করে মুহূর্তেই।
     
    অসাধারণ গানের কথার সঙ্গে শ্রুতিমধুর সুর, সংগীতায়োজন আর ভরাট কণ্ঠে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখেন যে গায়ক তিনি আইয়ুব বাচ্চু। হৃদয়ে তোলপাড় করে দেয়া তার প্রায় সব গান দর্শক হৃদয়ে মুহূর্তেই ঝড় তোলে।
     
    চট্টগ্রামের এই কৃতী সন্তান ১৯৬২ সালের ১৬ আগস্ট আজকের এ দিনে জন্মগ্রহণ করেন। গানকে ভালোবেসে তিনি সংগীতজীবন শুরু করেন ১৯৭৭ সালে। তার এক বছর পরেই ব্যান্ড জগতে পা রাখেন।
     
    ১৯৮০ সালে আইয়ুব বাচ্চু যোগ দেন সোলস ব্যান্ডে। ১৯৯০ সাল পর্যন্ত তিনি দলটির সঙ্গে যুক্ত ছিলেন। পরের বছর অর্থাৎ ১৯৯১ সালে তিনি ‘লাভ রানস ব্লাইন্ড (এলআরবি) ব্যান্ডদল গঠন করেন। মৃত্যু পর্যন্ত তিনি এই দলটির সঙ্গেই মেইন ভোকাল হিসেবে যুক্ত ছিলেন।
     
    তার প্রথম গাওয়া গান ‘হারানো বিকেলের গল্প’। আর প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’। তবে গানের জগতে সফলতা পান তার দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’-এর মাধ্যমে।
     
    দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ার জীবনে অসংখ্য গান ভক্তদের উপহার দিয়ে গেছেন তিনি। গায়কী জীবনে ১২টি ব্যান্ড, ১৬টি একক ও বহু মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছিল তার।
     
    অসংখ্য দর্শকপ্রিয় গানের মধ্যে তার কয়েকটি গান হলো ফেরারি মন, হাসতে দেখো, কষ্ট পেতে ভালোবাসি, চলো বদলে যাই, সুখেরই পৃথিবী, এখন অনেক রাত ইত্যাদি।
     
    ২০১৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি। তবে গায়কের অভাব আজও অনুভব করতে দেয়নি তার রেখে যাওয়া গানগুলো। দিন গড়ানোর সাথে সাথে তার গাওয়া গান আরও বেশি করে হৃদয়ে লালন করেছেন আইয়ুব ভক্তরা। কারণ জীবনের সব আয়োজন ফেলে দরজার ওপাশে চলে গেলেও দরজার এপাশে আইয়ুব বাচ্চু রেখে গেছেন কোটি ভক্তের অশ্রুসিক্ত চোখ।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন