শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাশিয়ার কারখানায় বিস্ফোরণ: ১১ নিহত, ১৩০ আহত

    রাশিয়ার কারখানায় বিস্ফোরণ: ১১ নিহত, ১৩০ আহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি কারখানায় ঘটে যাওয়া আকস্মিক বিস্ফোরণে ১১ জন নিহত এবং কমপক্ষে ১৩০ জন আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) এই তথ্য রাশিয়ার জরুরি মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে।

    মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিস্ফোরণটি ঘটে। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে উদ্ধারকারীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

    রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ বলেছেন, কারখানার একটি ওয়ার্কশপের ভেতরে আগুন লাগার ফলে এই ঘটনাটি ঘটেছে।

    তবে আগুন লাগার কোনো কারণ জানানো হয়নি। কারখানাটি কী উৎপাদন করত, তাও স্পষ্ট না।

    রয়টার্স জানিয়েছে, ইউক্রেন এর আগে রিয়াজান অঞ্চলে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। কিছু রাশিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, বারুদের আগুনের কারণে বিস্ফোরণটি ঘটেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন