শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভয়াবহ বন্যায় পাকিস্তানে ৩৪০ জনের মৃত্যু

    ভয়াবহ বন্যায় পাকিস্তানে ৩৪০ জনের মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবল বৃষ্টিপাত ও বন্যার কারণে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৩৪০ জনে পৌঁছেছে। দেশটির বিভিন্ন জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুন জেলা, যেখানে আরও প্রাণহানি ঘটেছে। এই পরিস্থিতি বিবেচনা করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) পর্বতাঞ্চলে পর্যটন সীমিত রাখার পরামর্শ দিয়েছে। এনডিএমএ-এর সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বর্ষাকালের ২৬ জুন থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে মোট মৃতের সংখ্যা ৬৪৫। এদের মধ্যে সর্বাধিক প্রাণহানি খাইবার পাখতুনখোয়া প্রদেশে (৩৮৩ জন) এবং পাঞ্জাব প্রদেশে ১৬৪ জনের।

    গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার স্বাত, বুনের, বাজুর, তোরঘার, মানসেরা, শাংলা এবং বাত্তাগ্রাম জেলায় প্রবল পাহাড়ি স্রোত বহু মানুষকে ভাসিয়ে নিয়ে গেছে। এনডিএমএ ওই অঞ্চলে ৩১২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে গিলগিত-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরেও যথাক্রমে ৯ ও ১১ জনের মৃত্যু হয়েছে।

    সংবাদমাধ্যম পাকিস্তান টুডে জানায়, উদ্ধারকারীরা নৌকা ও হেলিকপ্টারের সাহায্যে খাইবার পাখতুনখোয়া এবং অন্যান্য অঞ্চলে আটকে পড়া মানুষ ও পর্যটকদের উদ্ধার করতে কাজ করেছেন। অ্যাম্বুল্যান্স মৃতদেহ নিয়ে যাচ্ছে।

    এক বিবৃতিতে এনডিএমএ বলেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বর্ষার তীব্রতার কারণে পর্বতাঞ্চলে পর্যটন সীমিত করার পরামর্শ জারি করেছে।

    পৃথকভাবে, খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রশাসন বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

    প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এক বিবৃতিতে বলেছে, ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা কার্যকর থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন