বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • ভিক্ষাবৃত্তির দায়ে কুয়েতে আটক ১৪ নারী, দুইজন বাংলাদেশি

    ভিক্ষাবৃত্তির দায়ে কুয়েতে আটক ১৪ নারী, দুইজন বাংলাদেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে ১৪ জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক নারীদের মধ্যে রয়েছেন ৭ জন জর্ডানীয়, ৩ জন ভারতীয়, ২ জন বাংলাদেশি, ১ জন শ্রীলঙ্কান এবং ১ জন সিরীয় নাগরিক।

    শনিবার (১৬ আগস্ট) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। অভিযানটি পরিচালিত হয় প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে এবং জাতীয়তা ও আবাসন খাতের প্রধানের নেতৃত্বে। 

    কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সমাজে নেতিবাচক কর্মকাণ্ড দমন, শ্রম ও আবাসন আইন কঠোরভাবে প্রয়োগ এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনা করা হচ্ছে।

    আটক নারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক যোগদান আইনের ধারা ২২ অনুযায়ী, এ অপরাধের দায়ে অভিযুক্ত নারী এবং তাদের স্পনসর উভয়েরই নির্বাসন বাধ্যতামূলক।  

    মন্ত্রণালয় জানিয়েছে, সমাজের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ড দমন করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

    এ ছাড়া কুয়েতি কর্তৃপক্ষ মনে করছে, ভিক্ষাবৃত্তিতে জড়িতদের ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশ করলে ভবিষ্যতে অনেকেই এ ধরনের কাজে জড়াতে নিরুৎসাহিত হবেন।

    উল্লেখ্য, কুয়েতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ভিক্ষাবৃত্তি। এ অপরাধে ধরা পড়লে কঠোর শাস্তির পাশাপাশি সংশ্লিষ্ট পৃষ্ঠপোষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। 


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন