বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, প্রথম ধাপ ২৮ ডিসেম্বর

    মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, প্রথম ধাপ ২৮ ডিসেম্বর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের জান্তা সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যা জরুরি অবস্থা প্রত্যাহারের ১৭ দিন পর আসে। দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, নির্বাচনের প্রথম ধাপ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

    বার্তা সংস্থা এএফপির উদ্ধৃতি দিয়ে কমিশন জানিয়েছে, পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে।

    প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গৃহযুদ্ধে জর্জরিত দেশটির অনেক অংশ এখনো সেনাদের নিয়ন্ত্রণের বাইরে আছে। এর মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন। 

    ২০২১ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করা হয়। এরপর থেকেই দেশটি সংঘাতে নিমজ্জিত। দেশটির কয়েকটি এলাকা এখনো গণতন্ত্রপন্থী গেরিলা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে আছে। যারা এসব এলাকায় ভোট ঠেকানোর ঘোষণা দিয়েছে।

    চলমান গৃহযুদ্ধে মিয়ানমারে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে ৩৫ লাখের বেশি। জান্তা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংঘাত নিরসনের উপায় হতে পারে এই নির্বাচন। ভোটের আগে অস্ত্র সমর্পণকারী বিদ্রোহীদের নগদ পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। 

    দেশটির বড় রাজনৈতিক দল এনএলডির নেত্রী অং সান সু চি এখনো কারাগারে আছেন। সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বহু সংসদ সদস্য নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ এই নির্বাচনকে প্রতারণা বলে অভিহিত করেছেন। তাঁর মতে, একটি নির্বাচন আয়োজন করে সামরিক শাসনকে নতুনভাবে বৈধতা দেওয়া হবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন