শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাশিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাক্তন বিশ্ব সুন্দরীর মৃত্যু

    রাশিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাক্তন বিশ্ব সুন্দরীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার টেভর ওবলাস্টে স্বামীকে নিয়ে গাড়ি ভ্রমণের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন মিস ইউনিভার্স ২০১৭ সেনিয়া অ্যালেক্সান্ড্রোভা। মাঝরাস্তায় তাদের গাড়ি হরিণের সঙ্গে ধাক্কা খেলে গুরুতর আহত হন দুজনেই। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। গত ১২ আগস্ট মাত্র ৩০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রাক্তন এই বিশ্ব সুন্দরী।

    রাশিয়াতে স্বামী টেভর ওবলাস্টের গাড়ি করে সফর করার সময়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন মিস ইউনিভার্স (২০১৭) সেনিয়া অ্যালেক্সান্ড্রোভা। তাদের গাড়িটি মাঝ রাস্তায় একটি হরিণের সঙ্গে ধাক্কা খেয়েছিল। দ্রুত তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকলেও শেষ রক্ষা হয়নি। গত ১২ আগস্ট মাত্র ৩০ বছর বয়সেই নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন এ বিশ্ব সুন্দরী। 

    দুর্ঘটনাটি ঘটে ৫ জুলাই। সেনিয়া ও তার স্বামী বাড়ি ফিরছিলেন। চালকের আসনে ছিলেন সেনিয়ার স্বামী। আর তার পাশেই বসেছিলেন সেনিয়া। মাঝ রাস্তায় হরিণের সঙ্গে ধাক্কা লাগার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাদের গাড়িটি। শেষ পর্যন্ত উল্টে যায় গাড়ি।বিধ্বস্ত গাড়ি থেকে অচেতন অবস্থায় বের করে আনা হয়েছিল আন্তর্জাতিক মডেলকে।

    সেনিয়ার স্বামী সংবাদমাধ্যমের কাছে বলেছেন, মুহূর্তের মধ্যে সব কিছু বদলে গিয়েছিল। এক সেকেন্ডের মধ্যেই সবকিছু ঘটে যায়। আমার আর কিছু করার ছিল না। ধাক্কা লেগে গাড়ির সামনে এসে পড়ে হরিণটি। আমিও আর সামলাতে পারিনি। ও (সেনিয়া) অচেতন হয়ে পড়ে। ওর মাথা ফেটে গিয়েছিল বীভৎসভাবে, রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ।

    টেভর জানান, ওই হরিণটির পা গাড়ির কাচ ভেদ করে এসে ধাক্কা দিয়েছিল সেনিয়ার মাথায়। অচেতন অবস্থায় মস্কোর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেনিয়াকে। প্রথম থেকেই তার অবস্থা সঙ্কটজনক ছিল। তাই এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু গত ১২ আগস্ট মৃত্যু হয় তার। সেই খবর সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তার স্বামী। তিনি নিজেও আহত ছিলেন।

    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন