বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

শুটিং ইউনিটে হঠাৎ অসুস্থতা, খাদ্যবিষক্রিয়া

শুটিং ইউনিটে হঠাৎ অসুস্থতা, খাদ্যবিষক্রিয়া
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউডের এক সিনেমার শুটিং চলাকালীন শুটিং ইউনিটের অন্তত ১০০ জন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, এটি স্পষ্টতই খাদ্যবিষক্রিয়ার ফলে ঘটেছে।

একজন চিকিৎসক সোমবার (১৮ আগস্ট) বলেন, একটি চলচ্চিত্র ইউনিটের ১০০ জনেরও বেশি কর্মী খাদ্যে বিষক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের অবস্থা স্থিতিশীল বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, রোগীদের তীব্র পেটে ব্যথা, মাথাব্যথা এবং বমি হওয়ার অভিযোগ করার পরে রোববার গভীর রাতে এসএনএম হাসপাতালে আনা হয়েছিল।

যারা অসুস্থ হয়েছেন, তাদের মধ্যে কেউই স্থানীয় নয়, লেহে আসন্ন একটি বলিউড ছবির শুটিংয়ে নিযুক্ত ছিলেন তারা।
 
জানা যায়, প্রায় ৬০০ জন লোক ঘটনাস্থলে খাবার খেয়েছিলেন। "বিস্তারিত বিশ্লেষণের জন্য খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছিল"।
 
হাসপাতালের একজন ডাক্তার বলেছেন যে এটি খাদ্যে বিষক্রিয়ার একটি স্পষ্ট ঘটনা।
 
"তথ্য পাওয়ার পর, আমরা সকল বিভাগ থেকে আমাদের সকল কর্মীদের একত্রিত করেছি এবং পরিস্থিতি কার্যকরভাবে পরিচালনা করেছি," ডাক্তার বলেন। তিনি আরও বলেন, উপচে পড়া জরুরি ওয়ার্ডে আতঙ্কের মতো পরিস্থিতি মোকাবেলায় পুলিশকে ডাকা হয়েছিল।

তিনি বলেন, সকল রোগীর অবস্থা স্থিতিশীল এবং তাদের বেশিরভাগকেই চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।


দৈএনকে/ জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন