বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • ছয় হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ছয় হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে, অভিযোগ আইন লঙ্ঘন এবং ভিসার মেয়াদোত্তীর্ণ থাকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, অধিকাংশ ভিসা বাতিল করা হয়েছে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (ডিইউআই), চুরি এবং সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে।

    ট্রাম্প প্রশাসনের অভিবাসন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর চলমান কড়াকড়ির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও ‘সন্ত্রাসবাদে সমর্থন’ বলতে কী বোঝানো হয়েছে তা স্পষ্ট করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করা কিছু শিক্ষার্থীকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যাদের আচরণকে তারা ‘ইহুদিবিদ্বেষী’ বলে চিহ্নিত করেছে।

    এই ছয় হাজার ভিসার মধ্যে প্রায় চার হাজারই শিক্ষার্থীদের আইন ভঙ্গের কারণে বাতিল করা হয়েছে। এছাড়া দুই শতাধিক ভিসা বাতিল হয়েছে মার্কিন অভিবাসন আইন (আইএনএ ৩বি) অনুযায়ী, যেখানে ‘সন্ত্রাসবাদী কার্যক্রম’-এর সংজ্ঞা দেওয়া হয়েছে মানবজীবন বিপন্ন করা কিংবা যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের মাধ্যমে সংঘটিত কর্মকাণ্ড হিসেবে।

    এর আগে চলতি বছরের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করেছিল। জুনে সাক্ষাৎকার ফের চালু হলেও আবেদনকারীদের নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট প্রকাশ করতে বাধ্য করা হয়। কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয় আবেদনকারীদের মধ্যে কারও যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার বা প্রতিষ্ঠানের প্রতি বৈরিতা রয়েছে কি না, কিংবা বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করছে কি না তা খতিয়ে দেখতে।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত মে মাসে কংগ্রেসে বলেছিলেন, জানুয়ারি থেকে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তিনি বলেন, আমি সর্বশেষ সংখ্যা জানি না, তবে আমাদের আরও করতে হবে। যারা অতিথি হয়ে এখানে এসেছে অথচ আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অশান্ত করছে, তাদের ভিসা আমরা বাতিল করতে থাকবো।

    তবে ডেমোক্র্যাট নেতারা ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের সমালোচনা করেছেন। তারা একে ‘ন্যায্য প্রক্রিয়ার ওপর আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন।

    ওপেন ডোর্স নামের এক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ২১০টিরও বেশি দেশের ১ কোটি ১০ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন