বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • বন্দুকধারীর হামলায় নিহত পুলিশের পরিবারে এসেছে নতুন আনন্দ

    বন্দুকধারীর হামলায় নিহত পুলিশের পরিবারে এসেছে নতুন আনন্দ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় প্রাণ হারানো পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারে আনন্দের সংবাদ। তার স্ত্রী রোববার (১৭ আগস্ট) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। হাসপাতালের পক্ষ থেকে জানা গেছে, মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন। দিদারুল ইসলাম ২৮ জুলাই, নিউইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউ-এর বহুতল ভবনে হামলার সময় নিহত হয়েছিলেন। নিহতের ২২ দিন পরই পরিবারে নতুন অতিথি এসে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে।

    নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস হাসপাতালে গিয়ে দিদারুল ইসলামের পরিবারের খোঁজখবর নিয়েছেন। মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশারের মতে, ডিটেকটিভ দিদারুল ইসলামের স্ত্রী ও পরিবারকে সর্বোচ্চ আন্তরিকতা দেখানো হচ্ছে এবং ভবিষ্যতেও সিটি কর্তৃপক্ষ তাদের পাশে থাকবে।

    দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ৪৭তম প্রেসিংক্টে কাজ করতেন এবং তিন বছরের বেশি সময় এই বাহিনীতে চাকরি করেছেন। তিনি ২৮ জুলাই হামলায় নিহত হন। পরবর্তীতে ৩১ জুলাই তাকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ করা হয় এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে নিউ জার্সিতে দাফন করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন