বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • ১০০০ ফুট উঁচু মেগা সুনামি হতে পারে ধ্বংসাত্মক, যুক্তরাষ্ট্র হুমকির মুখে

    ১০০০ ফুট উঁচু মেগা সুনামি হতে পারে ধ্বংসাত্মক, যুক্তরাষ্ট্র হুমকির মুখে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিজ্ঞানীরা সতর্কবার্তা দিয়েছেন যে, আগামী ৫০ বছরের মধ্যে যদি সক্রিয় ভূতাত্ত্বিক ফাটলরেখায় (ফল্ট লাইন) একটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়, তাহলে এক হাজার ফুট উঁচু ‘মেগা সুনামি’ যুক্তরাষ্ট্রের বৃহৎ অংশকে ধ্বংস করতে পারে। বিশেষ করে আলাস্কা, হাওয়াই এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের পশ্চিম উপকূলের কিছু অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।

    এই সম্ভাব্য বিপর্যয় ঘটতে পারে ক্যাসকাডিয়া সাবডাকশন জোনের কারণে, যা উত্তর ভ্যাঙ্কুভার আইল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার কেপ মেনডোসিনো পর্যন্ত বিস্তৃত। বিশেষজ্ঞরা বলছেন, এই ফাটলরেখায় যে কোনো বড় ভূমিকম্পের পর প্রচণ্ড উঁচু সুনামি তৈরি হতে পারে, যা উপকূলীয় শহর ও জনবসতি হুমকির মুখে ফেলবে।

    ভার্জিনিয়া টেকের ভূতাত্ত্বিক বিজ্ঞানীরা সম্প্রতি প্রোসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে প্রকাশিত  গবেষণায় আশঙ্কা করেন, আগামী ৫০ বছরের মধ্যে এই এলাকায় ৮.০ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা ১৫ শতাংশ। গবেষণা অনুযায়ী, এ ধরনের ভূমিকম্প সিয়াটল ও অরেগনের পোর্টল্যান্ডের মতো গোটা শহরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। একই সঙ্গে উপকূলবর্তী ভূমি ৬.৫ ফুট পর্যন্ত নিচে দেবে যেতে পারে।সেক্ষেত্রে মেগা সুনামির ঢেউ ১,০০০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে, যা লাখো আমেরিকানকে নতুন ঝুঁকির মুখে ফেলবে। খবর ইন্ডিপেন্ডেন্ট ইউকের।

    সাধারণ সুনামিতে ঢেউয়ের উচ্চতা কয়েক ফুট হয়, কিন্তু মেগা সুনামির বৈশিষ্ট্য হলো এর অতিরিক্ত উচ্চতা, যেখানে ঢেউ শত শত ফুট পর্যন্ত উঠতে পারে। বিজ্ঞানীরা সতর্ক করেন, জলবায়ু পরিবর্তনজনিত ধীরগতির ঘটনার মতো নয়, বরং এ ধরনের ভূমিকম্পের পরিণতি ‘কয়েক মিনিটের মধ্যেই ঘটবে তখন প্রতিরোধের কোনো সুযোগ থাকবে না।’ 

    গবেষণার প্রধান লেখক এবং ভার্জিনিয়া টেকের ভূতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক টিনা ডুরা বলেন,‘ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ভূমিকম্পের পর উপকূলবর্তী প্লাবনভূমি কীভাবে বিস্তৃত হবে তা আগে কখনো হিসাব করা হয়নি।’ গবেষণায় দেখা গেছে, সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়বে দক্ষিণ ওয়াশিংটন, উত্তর অরেগন এবং উত্তর ক্যালিফোর্নিয়ায়।

    যদিও আলাস্কা ও হাওয়াই মূল ফাটলরেখা থেকে দূরে, তবুও তাদের ভূমিকম্প ও আগ্নেয়গিরির ঝুঁকিপূর্ণ অবস্থান তাদেরও ঝুঁকির মুখে ফেলেছে। এছাড়া উল্লেখযোগ্য বিষয় হলো, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ১৭০০ সালের পর থেকে এত বড় মাত্রার ভূমিকম্প আর হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন