বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • নতুন ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৬০

    নতুন ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৬০
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তাণ্ডবে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বাড়ছে। সর্বশেষ হামলায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে, যার ফলে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬২,১০০ জনে। একই সঙ্গে, মানবিক সহায়তা পৌঁছে দিতে গিয়ে ৩১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া অনাহার ও অপুষ্টিতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (১৯ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬২ হাজার ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় ৬০ জন নিহত ও ৩৪৩ জন আহত হয়েছেন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৭৩ জনে।

    এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত এক দিনে অনাহার ও অপুষ্টিতে আরও তিনজনের মৃত্যুর খবর দিয়েছে। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৬ জনে, যাদের মধ্যে ১১২ জন শিশু।

    মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

    এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

    অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তবুও থেমে নেই তাদের বর্বরতা। এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন