শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সোশ্যাল মিডিয়ায় নতুন অধ্যায়ের কথা জানালেন শাকিব খান

    সোশ্যাল মিডিয়ায় নতুন অধ্যায়ের কথা জানালেন শাকিব খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের মেগাস্টার শাকিব খান ভক্তদের উদ্দেশে জানালেন—‘এবার শহর পরিচিত হবে তার আসল নায়কের সঙ্গে’। রাজার মতো শোভায় তিনি জানান, নতুন এক লেজেন্ডের আগমনের অপেক্ষায় শহর।

    শুক্রবার (২২ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুকে এ বিশেষ বার্তা দেন শাকিব। লেখেন,

    ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের - শহর চিনবে তার আসল নায়ককে! এবার আসছে মিথের ধারা।

    ‘প্রিন্স’ লিখে হ্যাশট্যাগ দিয়ে তিনি আরও লেখেন,
    ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’- এমন একটি গল্প যেখানে শহরটি জানতে পারে তার কিংবদন্তিকে।

    সবশেষে শাকিব লেখেন,
    পরিচালনায় আবু হায়াত মাহমুদ। প্রযোজনায় ক্রিয়েটিভ ল্যান্ড।
     
    আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব অভিনীত নতুন এ সিনেমা।
     
    এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবসর সময় কাটাচ্ছেন শাকিব। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে দেশে ফেরার কথা রয়েছে অভিনেতার।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন