বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ডিভোর্সের জল্পনার মধ্যে এয়ারপোর্টে গোবিন্দের দেখা

ডিভোর্সের জল্পনার মধ্যে এয়ারপোর্টে গোবিন্দের দেখা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা ৩৭ বছরের দাম্পত্যের ইতি টানতে চলেছেন—এমনই খবর চলছে বিটাউনে। শুক্রবার জানা যায়, সুনীতা গত বছরের ডিসেম্বর মাসে বান্দ্রার পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা দায়ের করেছেন। মামলায় তিনি ব্যাভিচার, প্রতারণা এবং নির্যাতনের অভিযোগ তুলেছেন।

এমন আলোচনার মাঝেই হঠাৎই মুম্বাই বিমানবন্দরে দেখা গেল গোবিন্দকে। সাদা পোশাক ও সানগ্লাসে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলো তার পুরো টিমও। পাপারাজ্জিদের দেখে হাত নেড়ে অভিবাদন জানান, এমনকি চুম্বনও ছুড়ে দেন; তারপর স্বাভাবিকভাবেই বিমানবন্দরের ভেতরে চলে যান অভিনেতা।

পাপারাজ্জিদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মিডিয়াকে এড়িয়ে চলার কোনো তাড়া ছিল না তার। বরং কিছু ছবি তোলার পর ধীরেসুস্থেই ভেতরে প্রবেশ করেন।

এদিকে হাটারফ্লাই-এর খবরে বলা হয়েছে, সুনীতা এখন পর্যন্ত প্রতিটি শুনানিতে আদালতে হাজির থেকেছেন, কিন্তু গোবিন্দ একবারও যাননি। এ কারণেই তাদের ডিভোর্সের গুঞ্জন আরও জোরালো হয়েছে।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন